বছরের শুরুতেই বিশেষ ধামাকা, কমল আমুল দুধের দাম

আমুলের নতুন দাম অনুযায়ী, আমুল গোল্ডের এক লিটার প্যাকেটের বর্তমান দাম ৬৬ টাকা। তা কমে ৬৫ টাকা হয়েছে। আমুল টি স্পেশাল দুধের এক লিটার পাউচের দাম ৬২ টাকা থেকে কমিয়ে ৬১ টাকা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছরের শুরুতেই আমুল দুধের দারুণ ধামাকা। সারা দেশে কমল আমুল দুধের দাম। দুধের উপর নির্ভর করতে বাচ্চা থেকে বুড়ো সকলকেই। সব জায়গায় গরুর দুধ পাওয়া দুষ্কর, সেক্ষেত্রে কেনা দুধের উপরেই নির্ভর করেন বেশিরভাগ মানুষ। তাই এবার সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে দুধের দাম (Amul Milk Price Reduce) বাড়লেও আজ থেকে লিটার প্রতি দুধের দাম কমাল আমুল দুগ্ধ সংস্থা।

সারা দেশে দুধের দাম কমিয়েছে আমুল। আমুল গোল্ড, আমুল তাজা ও টি স্পেশাল দুধের দামও কমিয়েছে দুগ্ধ সংস্থা। সারা দেশে লিটার প্রতি ১ টাকা করে কমিয়েছে আমুল। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সব দুদ্ধ কোম্পানিই দুধের দাম বাড়িয়েছে। দীর্ঘদিন পর আমুল কোম্পানির দুধের দামেও হয়নি কোনও পরিবর্তন। অবশেষে দুধের দাম কমাল আমুল। তবে আমুলের দুধের দাম কমায় অন্যান্য দুগ্ধ কোম্পানিগুলোর ওপর দুধের দাম কমানোর চাপ বাড়তে পারে।

আমুলের নতুন দাম অনুযায়ী, আমুল গোল্ডের এক লিটার প্যাকেটের বর্তমান দাম ৬৬ টাকা। তা কমে ৬৫ টাকা হয়েছে। আমুল টি স্পেশাল দুধের এক লিটার পাউচের দাম ৬২ টাকা থেকে কমিয়ে ৬১ টাকা করা হয়েছে। একইভাবে, আমুল তাজা দুধের প্রতি লিটারের দাম ৫৪ টাকা থেকে কমে ৫৩ টাকা করা হয়েছে। আর আজ থেকেই নতুন দামে কেনা যাবে আমুল গোল্ড, আমুল তাজা ও টি স্পেশাল দুধের প্যাকেট। উল্লেখ্য, এবারই প্রথম দুধের দাম কমাল কোনও জনপ্রিয় দুগ্ধ সংস্থা। যদিও আচমকাই কেন দুধের দাম কমানো হল, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ক্রেতাদের স্বস্তি দিতে এবং বাজারে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ নিয়েছে আমুল দুগ্ধ কোম্পানি। আর দুধের দাম কমায় সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে কিছুটা স্বস্তি মিলবে, তা বলাই বাহুল্য!

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর