কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনের ১৪ মাস পর মূলপাণ্ডা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:কোলাঘাটের স্বর্ন ব্যবসায়ী খুনের ঘটনায় ১৪ মাস পরে গ্রেফতার অভিযুক্ত মূল পান্ডা।খুশি হতে পারছে না মৃতের পরিবার।দাবি সর্বোচ্চ শাস্তির। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াঁদা এলাকায় সমীর পড়িয়া নামে এক স্বর্ন ব্যবসায়ী দুষ্কৃতিদের গুলিতে খুন হয়েছিলেন। সেই ঘটনায় জড়িত গোরা শা নামের মূল পাণ্ডাকে হেঁড়িয়া থেকে গ্রেফতার করল কোলাঘাট থানার(Kolaghat P.S.) পুলিশ।

দীর্ঘ এক বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত। এর আগে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ, মূল পাণ্ডাকে গ্রেফতার করে তমলুক জেলা আদালতে পেশ করা হয়।গত ২০২৩ সালের ২০ নভেম্বর পাঁশকুড়ার জিঁয়াদা এলাকায় তাঁর নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাঘাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের কবলে পড়ে সেই ব্যবসায়ী।তাঁর কাছে থাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেয় সেই ব্যবসায়ী তৎক্ষণাৎ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তখনই দুষ্কৃতীরা তার কাছে থাকা বেশকিছু সোনা এবং টাকা নিয়ে চম্পট দেয়। সমির পড়িয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। একজন দীর্ঘদিন ফেরার ছিল। সেই মূল পাণ্ডাকে হেঁড়িয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে। এমনকি তার কাছ থেকে প্রায় ২০ গ্রাম সোনা উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। শুক্রবার তাঁকে তমলুক জেলা আদালতে(Tamluk Court) পেশ করে নিজেদের হেফাজতে তদন্তের স্বার্থে নেয় পুলিশ।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর