এমবাপ্পের হ্যাটট্রিকে ফের ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজের চেনা ছন্দে ফিরছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শেষ ৫ ম্যাচে ৮ গোলের দেখা পেয়েছেন তিনি। শনিবার(২৫ জানুয়ারি)লা লিগার ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের হয়ে এটি এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক।

খেলার শুরুতেই ৩০ মিনিটেই রিয়ালকে লিড এনে দেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে ফেরে কার্লো আনচেলত্তির দল। বলা বাহূল্য, লা লিগায় নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে এমবাপ্পের কাছ থেকে এমন ফর্মই আশা করেছিলেন কার্লো আনচেলত্তির দল।এই নিয়ে এমবাপ্পে রিয়ালের সবশেষ ৫ ম‍্যাচে অষ্টম এবং সবমিলিয়ে ২২তম গোল পেয়েছেন।

এই নিয়ে ম্যাচ শেষে এমবাপ্পে বলেন,’হ্যাটট্রিক করে আমি ভীষণ খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি হয়েছি। আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল।বিশেষ করে অ্যাতলেটিকোর ড্রয়ের পরে আমাদের ওপর বেশি চাপ ছিল। এই জয়ের পর এই চাপটা কমে গেল। তবে পরবর্তীতেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

উল্লেখ্য, লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ জয়ে ২১ ম‍্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বর দলের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে। সমান ম‍্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫ এবং ৩৯ পয়েন্ট নিয়ে তিন-চারে রয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিক বিলবাও।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের