শুকদেবপুরে বাংলাদেশি দুষ্কৃতীদের রুখতে বিএসএফের সঙ্গে রাত জাগছেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা ও নদিয়া: সীমান্তের সুরক্ষার বিষয়ে সীমান্তে শান্তি বজায় রাখতে ২২ শে জানুয়ারি বিএসএফ ও বি জি বি সীমান্ত সমন্বয় বৈঠক করেছিল ।কিন্তু তারপরেও ভারত-বাংলাদেশ সীমান্ত সুকদেবপুরে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। শুকদেবপুর(Sukdebpur) এলাকার বাসিন্দা থেকে কৃষকদের অভিযোগ প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে ঢুকে কৃষকদের জমির ফসল কেটে নিচ্ছে। এরই পাশাপাশি বিএসএফ(BSF) যখন সুকদেবপুর ভারতের ভূখণ্ডে মাটির রাস্তার নিচে অস্থায়ীভাবে কাটা তাঁরের বেড়া দেওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দিচ্ছে বিজিবি (BGB)।

যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না শুকদেবপুরের বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ বাংলাদেশিরা অনুপ্রবেশ করার বারবার চেষ্টা করছে। কাঁটাতার স্থায়ীভাবে হয়ে গেলে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারবে না। আর এই কাঁটাতার দিতে তাদের এত সমস্যা আসলে। কাঁটাতার দিয়ে দিলে তাদের অনুপ্রবেশ আর হবে না ।আসলে তারা চাচ্ছে যে করে হোক ভারতে অনুপ্রবেশ করে ভারতে অশান্তি করবে । তাই আমাদের দাবি দ্রুত তার কাটার বেড়া হোক। দেশ রক্ষার ক্ষেত্রে কাঁটাতারের বেড়া অতি প্রয়োজন। বিএসএফ যেমন সীমান্তে পাহারা দিচ্ছে সুখদেবপুর বাসিন্দারাও বিএসএফের সাথে দেশ রক্ষার ক্ষেত্রে তারাও পাহারা দিচ্ছে দিন ও রাত জুড়ে।অন্যদিকে,বাঙ্কার(Bunker) উদ্ধারের দু’ কিলোমিটারের মধ্যে গ্রেফতার ২ রোহিঙ্গা ।

নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীর রঞ্জন লাহেড়ী মহাবিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে চার চারটি  বাঙ্কার উদ্ধার হওয়ার পর ঠিক ২ কিলোমিটারের মধ্যে দুই রোহিঙ্গার ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের ।জানা যায়, ধৃত দুই রোহিঙ্গা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে(Rohinga Camp) থাকে। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম এমডি যাদব এবং আরেক জনের নাম মোহাম্মদ নুর। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারপরেই হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর আবার বাংলাদেশ পালানোর ছক কষ্ছিল ওই দুই যুবক তারপরেই গতকাল তাদেরকে ভাজনঘাট(Bhajanghat) এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের । এরপর স্থানীয় বাসিন্দারা কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের হাতে দুই রোহিঙ্গাকে তুলে দেওয়া হয় । কোন বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদেরকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার(Krishnaganj P.S.) পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ