সরস্বতী পুজোর আগে শান্তিপুরের স্কুলে ভয়াবহ চুরি, ক্যামেরা ও হার্ডডিক্স নিয়ে পালাল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: সরস্বতী পুজোর আগে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি।বিদ্যালয়ের পাঁচটি আলমারি ভেঙ্গে দুঃসাহসিক চুরি । লুটপাট করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন সহ হার্ডডিক্স নিয়ে পালালো চোর। ঘটনায় চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে।নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে ।বিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা। ভেতরে পাঁচটি আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে ।

আলমারিতে থাকা নগদ ১২ হাজার টাকাও গায়েব হয়েছে ।এই চুরির ঘটনায় শুধু চুরি নয়, চুরি করে পালানোর সময় নতুন সিসিটিভি(CCTV) ক্যামেরা এবং ডিভিআর মেশিন নিয়ে পালিয়েছে চোরের দল। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্ধান্ত জানান, তার চাকুরী জীবনে আর চার দিন রয়েছে। তারি মধ্যে এই প্রথম বিদ্যালয় এরকম ঘটনা ঘটলো। শুধু তাই নয়, এই চুরির ঘটনায় শান্তিপুর থানা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। স্কুল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতগুলো টাকা চুরি হয়ে যাওয়ায় আর কয়েকদিন বাদে সরস্বতী পুজো। এই পুজো কিভাবে করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির