ঈগলস এনএফসি-র জয়ের উদযাপনের সময় লাইটপোস্ট থেকে পড়ে মৃত্যু ভক্তের

সপ্তাহান্তে, টাইলার গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত আজ (Tuesday 28 january) বিকেলে সে মারা যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহান্তে ঈগলস এনএফসি চ্যাম্পিয়নশিপ জয়ের পর উদযাপনের সময় একটি রাস্তার আলোর খুঁটি থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ১৮ বছর বয়সী ঈগল ভক্তের। অতিরিক্ত উত্তেজনার বশে লাইটের খুঁটিতে গেঁথে মারা যান ওই যুবক। যুবকটি টেম্পল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। রবিবার (২৬ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার রাতে নিহত যুবকের বিশ্ববিদ্যালয় তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। 

একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা প্রথম বর্ষের ছাত্র টাইলার সাবাপ্যাথির মৃত্যুর জন্যে শোকাহত। সপ্তাহান্তে, টাইলার গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত আজ (Tuesday 28 january) বিকেলে সে মারা যান। প্রাদেশিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২০ টিরও বেশি পদক-সহ একজন নিপুণ জিমন্যাস্ট ছিলেন টাইলার, নিঃসন্দেহে তার সামনে উজ্জ্বল ভবিষ্যত ছিল। টাইলারের মতো একজন প্রতিশ্রুতিশীল ১৮ বছর বয়সী যুবককে হারানো দুঃখজনক।” এই দুর্ঘটনাটি গত রবিবার রাতে ফিলাডেলফিয়ার সেন্টার সিটির মার্কেট রাস্তায় ঘটেছিল। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার লাইট পোস্টে আটকে থাকা কিশোরটি কংক্রিটের ফুটপাতে পড়ে প্রচণ্ড মাথায় আঘাত পেয়েছেন।

সে NFC-র পতাকা লাইটপোস্টে উঠে লাগাতে যাচ্ছিল। তখনই মাটিতে পড়ে যায় সে। মস্তিষ্কে আঘাত পেয়ে তাকে জেফারসন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুই দিন পর তাকে মৃত ঘোষণা করা হয়। সাবাপ্যাথি কানাডার টরন্টোর অধিবাসী ছিলেন। তিনি ব্যায়াম এবং ক্রীড়া বিজ্ঞানের পড়ুয়া ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাব জিমন্যাস্টিক দলের সদস্য ছিলেন। এদিকে ফিলাডেলফিয়া পুলিশ কর্তৃপক্ষ রবিবারের সারা রাত থেকে গুলি, ছুরিকাঘাত এবং পুলিশ অফিসারদের উপর হামলা সহ একাধিক ঘটনার রিপোর্ট তদন্ত করছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের