নিজের মা ও সৎ বাবা মিলে ৬ বছরের শিশুকে খুনের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি,রামনগর: নিজের মা ও সৎ বাবা মিলে ছয় বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর। জ্ঞান হারালে মৃত্যু হয়েছে ভেবে গভীর রাতে বাড়ি থেকে দু-কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য।নিজের মা ও সৎ বাবা মিলে ছয় বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর চালায় । শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে দু-কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে। ভেবেছিল রাতেই শেয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাঠ করে দেবে।

কারণ মাটিতে পুঁতে ফেললে ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে। সেই আশঙ্কা থেকে এই চিন্তা ভাবনা। কিন্তু শিশুটি তার ভাগ্যের জোরে ঠান্ডায় রাতভর প্রায় আট ঘন্টা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকার পর শেষমেষ শিশুটি বেঁচে ওঠে। শিশুটি উদ্ধার হতেই খবর চাউর হয় গ্রামে। অভিযুক্ত দম্পতি যুগলকে গাছে বেঁধে বেধড়ক মারধোর করে গ্রামবাসীরা। ব্যাপক উত্তেজনা রামনগর থানা(Ramnagar P.S.) এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রাণ্ডা এলাকায়। পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করেছে। তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ।বিড়ি, সিগারেটের ছ্যাকা গায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে শিশুকে কষ্ট দেওয়ার জন্য। শিশুর গুণধর সৎ বাবার নাম সুকদেব মন্ডল। মা মামনি গিরি। প্রায় পাঁচ বছর আগে মামনির প্রকৃত স্বামী কার্তিক গিরির (Kartick Giri)পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

তারপর থেকে মামনি ছোট্ট শিশু সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদর পুর গ্রামে বসবাস করত। এরপ মাস্তি নেক আগে প্রেম করে উত্তর হলদিয়ার সুকদেব মন্ডল(Sukdeb Mandal) এর সাথে দ্বিতীয় বিয়ে হয়। এরপরই শুরু হয় শিশুর উপর বেশ কিছুদিন ধরে অত্যাচার। পরিশেষে শিশুই যেন দম্পতি যুগলের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল? তাই গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মেরে ফেলার প্রয়াস। এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু বিড়ি, সিগারেটের ছ্যাকা দেওয়া শিশুকে কষ্ট দেওয়া এর পিছনে আরো কি মানসিকতার রহস্য রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। শোরগোল পড়েছে এলাকায়।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ