নিয়ম ভঙ্গ করলেই শাস্তি, মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিষিদ্ধ হল হিজাব

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকাপাকিভাবে হিজাব নিষিদ্ধ হল মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে। দেশটিতে গত পয়লা ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। কেউ যদি এই আইন ভঙ্গ করলে তবে শাস্তিস্বরূপ জরিমানা গুনতে হবে তাঁকে।নিয়ম ভঙ্গকারীকে জরিমানা স্বরুপ ২৩০ ডলার দিতে হবে।

এই নিয়ে কিরগিজস্তানের আইন প্রণেতারা জানিয়েছেন, নিরাপত্তার জন্য হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম সকলের জন্য বাধত্যামূলক। হিজাব নিষিদ্ধ করার কারণ হল যাতে প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।

তবে এই আইনের বিরোধীতা করেছেন বিরোধীরা।তাঁদের মতে, এই আইনের ফলে মহিলারা কী পরবে, তাদের এই স্বাধীনতা নষ্ট করা হচ্ছে। মহিলারা কি পরবে তা তাঁদের উপর ছেড়ে দেওয়া উচিত।

উল্লেখ্য,গত কয়েক বছর ধরে দেশটিতে হিজাব নিয়ে ব্যাপক বিতর্ক চলেছে। শেষ পর্যন্ত হিজাব নিষিদ্ধ হল। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে হিজাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না। এই আইনে খুশি স্বাধীনতাকামী মহিলারা। তাদের দাবি, এবার তারা ইচ্ছেমত পোশাক পরতে পারবে।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি