রাতের অন্ধকারে মালদায় বাংলাদেশের ৪গরু পাচারকারীকে ধরল বিএসএফ, পলাতক ৯, চলছে তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি মালদা: রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে চোরাপথে ১৩ জন গরু পাচারকারী প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গে। ভারত-বাংলাদেশ সীমান্তে এরমধ্যে বি এস এফের(BSF) হাতে আটক হয় ৪ গরু পাচারকারী। বাকিরা পলাতক। বাকি ৯ জন বাংলাদেশি গরু পাচারকারীদের খুঁজে বিএসএফ ও পুলিশ।গোপন সুত্রে খবরের ভিত্তিতে হবিবপুর থানার(Habibpur P.S.) ভারত বাংলাদেশ সীমান্তের ৮৮তম ব্যাটালিয়ানের জওয়ানরা রবিবার রাতে ,ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটি করছিলেন। সেই সময় জওয়ানেরা লক্ষ্য করে ঘন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কিছু ব্যক্তি ঘোরাঘুরি করছে।

কাছে যেতেই দেখে কিছু ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশ চেষ্টা করছে।বিএসএফের জওয়ান তৎক্ষণাক তাদের জওয়ানদের ওয়ারলেসে সহকর্মী কর্তব্যরত টহল দলকে সতর্ক করেন। বিএসএফ জওয়ানেরা পাচারকারীদের ঘিরে ফেলে। পাচারকারীরা কিছু উপায় না পেয়ে গ্রামের দিকে ছুটে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করে।গ্রামবাসীরা জানান, বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আছে। এমন খবর পেয়ে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইটাঘাটি সীমান্ত পোস্টের জওয়ানদের সাথে গ্রামবাসীরা লুকিয়ে থাকা গরু পাচারকারীদের ঘিরে ফেলতে শুরু করে।সেই পরিস্থিতিতে পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে।কিন্তু বিএসএফ জওয়ান এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পাচারকারীদের ।

অবশেষে, চারজন পাচারকারীকে আটক করে বিএসএফের জওয়ানেরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে অনেকেই ঘন কুয়াশার(Fog) মধ্যে গা ঢাকা দেয়।জিজ্ঞাসাবাদের করতেই পাচারকারীরা স্বীকার করেছে যে তারা সকলেই বাংলাদেশের নাগরিক। অবৈধ পশু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। ভারত থেকে বাংলাদেশে দুটি প্রাণী পাচারের জন্য তাদেরকে ৪০,০০০ টাকা দেওয়া হত।বিএসএফের তরফে ওই চার পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও বিএসএফের তরফ শুরু হয়েছে তদন্ত।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত