কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার শাস্তি! বাংলাদেশের মহিলা ফুটবলারকে ধর্ষণ-খুনের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সাফ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের ১৮ খেলোয়াড়। আর ওই বিদ্রোহ ঘোষণার জন্য লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সাফ জয়ী দলের অন্যতম সদস্য তথা জাপানি বংশোদ্ভুত মাতসুশিমা সুমাইয়া। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। আর সুমাইয়ার ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

নেপালের কাঠমান্ডুতে সাফ প্রতিযোগিতা চলাকালীনই ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্যরা। যদিও সাফ জয়ের কারণে বিষয়টি খানিকটা ধামাচাপা পড়েছিল। ফের গত মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। বিদেশি কোচের অধীনে না খেলার কথা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দেন বিদ্রোহি মহিলা ফুটবলাররা। ওই চিঠিটি লেখেন  জাপানি বংশোদ্ভুত মাতসুশিমা সুমাইয়া। আর তা জানাজানি হওয়ার পরেই তাঁকে ধর্ষণ করে খুন করার লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সাফজয়ী ফুটবলার।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সুমাইয়া ইংরেজিতে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল-মধুর। যখন এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা; যাদের বাবা-মা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যে কোনও প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে- আমার শিক্ষা, পরিবার, ঈদ- সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলা সুমাইয়া পরিবারের অমতে গিয়ে ফুটবল খেলার সঙ্গে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে আরও লিখেছেন ‘ফুটবল খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কত দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্নপূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের