অন্যের নথিপত্র ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভারতীয় আধার, ভোটার ও প্যান কার্ড তৈরি করে ধৃত বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যের নথিপত্রের সঙ্গে নিজের ছবি দিয়ে জাল ভোটার , প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে ভারতে বসবাস করছিল এক ব্যক্তি । অভিযোগ পেয়ে তদন্ত নেমে পুলিশ ওই বাংলাদেশিকে গ্রেফতার করল । উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার(Bagda P.S.) পুরদাহ এলাকার ঘটনা ।পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশের নাম বাসুদেব ঘরামী।বাড়ি বাংলাদেশের ঝিকারগাছা ।বাগদার পুরদহ এলাকার বাসিন্দা, গণেশ ঘরামির অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে তাকে গ্রেফতার করা হয়েছে।

বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।সূত্র মারফত জানা গিয়েছে, বছর আটেক আগে বাংলাদেশ(Bangladesh) থেকে পরিবার নিয়ে ভারতে এসে বসবাস শুরু করে বাসুদেব ।পুরদহ এলাকায় বাড়ি করে । অভিযোগ ওই এলাকারই বাসিন্দা গণের ঘরামির নথিপত্র সমস্ত কিছু ব্যবহার করে নিজের ছবি ব্যবহার করেন ভোটার, আধার সহ একাধিক ডকুমেন্ট তৈরি করে ।

বাসুদেবের নামে কোন কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গনেশ ঘরামির(Ganesh Gharami) বাড়িতে । এরপরেই সন্দেহ হয় ।তার নথিপত্র চেক করতে গণেশ জানতে পারে তার সমস্ত কিছু নকল করার ঘটনা ।এর পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্ত নামে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে । কোথা থেকে এই নকল ভোটার আধার ও প্যান কার্ড সে তৈরি করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি