মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদ করায়‌ ৩২ ধানমন্ডির সামনে মহিলাকে নগ্ন করে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। মুজিবর-হাসিনার নাম থাকলেই কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকী বাসভবন গুলিতেও ভাঙচুর চালাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মোল্লা ইউনূসের মদতে ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। হামলাকারীদের হাত থেকে কেউই রেহাই পাচ্ছে না। দেশটির ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মহিলাসহ দুজনকে বেধড়ক পেটাল মোল্লা ইউনূসের দল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাঁদের পেটানো হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তারা।ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তারা। তাঁদের আহত অবস্থায় সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন কয়েকজন এলাকাবাসী।আহতদের রিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সালোয়ার-কামিজ পরিহিত মধ্যবয়সী এক মহিলাও পাকিস্তানপন্থীদের হামলা থেকে রেহাই পান নি। ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন মধ্য বয়সী ওই মহিলা। আসলে তিনি শেখ হাসিনার বাড়িকে ‘আপার বাড়ি’ বলছিলেন।এতেই তার উপর চড়াও হন মোল্লা ইউনূসের দল। বেধড়ক পেটাতে শুরু করেন। শুধু তাই নয় প্রকাশ্যে লাঞ্ছিত করেন ওই মহিলাকে।

আরও পড়ুন : তালিবানিদের বিরুদ্ধে রুখে দাঁড়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে বাধা

বুধবার থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার অবর্তমানে গোটা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে মোল্লা ইউনূসের বাহিনী। দেশটির ধানমন্ডির ৩২ নম্বরে আজ দুপুরেও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা চলছে। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। পুরো বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী