মাধ্যমিকের প্রথম দিনেই হুগলির স্কুলে পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি :সোমবার(১০ ফেব্রুয়ারি)থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যেই  ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়লেন হুগলির স্কুলে। কুমিরমোরা আরকেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে গরলগাছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এক তরুণী।পরীক্ষকদের নানা কারণে সন্দেহ হওয়ায়ে তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসংগতি ধরা পড়লে ডাকা হয় চণ্ডীতলা থানার পুলিশকে।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে চণ্ডীতলা থানার পুলিশ।কোন পরীক্ষার্থীর হয়ে তিনি পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন। তাঁর পরিচয় কী, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে চণ্ডীতলার গরলগাছা হাই স্কুলের দায়িত্বরত এক পরীক্ষক জানান, এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় তাঁদের।তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, তিনি ভুয়ো পরীক্ষার্থী।কুমিরমোরা আরকেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে গরলগাছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। তবে কার অনুমতিতে এই কাজ করেছেন। অন্য কেউ জড়িত কিনা তাও জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই থতমত খেয়ে বসে ওই তরুণী। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়।

উল্লেখ্য, মাধ্যমিক পরিক্ষা নিয়ে একটার পর একটা চাঞ্চল্যকর খবর সামনে আসছে। সদ্যই জলপাইগুড়ির রাজগঞ্জের কেবলপাড়া হাইস্কুলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কেননা টুকলি নিয়ে স্কুলের অদূরে দেখা গিয়েছিল একদল যুবককে। ফ্রেন্ডসদের সাহায্য করতে এসেছিলেন তাঁরা। এই প্রসঙ্গে কেবলপাড়া হাইস্কুলে প্রধান শিক্ষক  অভিজিত গুহ  জানিয়েছেন,’ পরীক্ষার সময় স্কুলের বাইরে ঝোপজঙ্গলের মধ্যে দঙ্গল বেঁধে একদল যুবককে দেখা যায়। তাদের সঙ্গে  ছিল একাধিক কাগজ, বইপত্রের জিনিস। সেইসঙ্গে নকলের কাগজপত্র ছড়িয়েছিটিয়ে ছিল আশপাশেও।  কিন্তু স্কুলের মধ্যে পুলিশ থাকায় তারা ঢুকতে পারেনি।’

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত