অবশেষে ছাগলের টোপে খাঁচাবন্দি দক্ষিণরায়, স্বস্তিতে মৈপীঠ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। নাকানি চোবানি খাইয়ে টানা ১৬ ঘন্টার পর ছাগলের টোপে বন দফতরের খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। ভোর ৩টে ৩২ মিনিটে ধরা পড়ে বাঘ। আর তাতে কিছুটা হলেও মঙ্গলবার স্বস্তি ফিরল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে।

বন দফতর সূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষা করা হবে খাচা-বন্দি বাঘের। সব ঠিক থাকলে আজই তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। তবে কোথায় বাঘটিকে ছাড়া হবে, তা এখনও ঠিক করা হয়নি। ইতিমধ্যেই চলছে বাঘটির শারীরিক পরীক্ষা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পূর্ণবয়স্ক ওই পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১০ বছর বয়স। বলা বাহুল্য ,বাঘ তাড়াতে সোমবার  মৈপীঠে গিয়েছিলেন বনকর্মীরা  । আর সেইসময় আচমকাই  এক বনকর্মীকে উপরে ঝাঁপিয়ে পড়ে  রয়্যাল বেঙ্গল টাইগার৷  তৎক্ষণাৎ লাঠিসোটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা৷ দীর্ঘক্ষণ চলে জীবন-মরণের টানাটানি ।  শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করা যায়।  তবে তিনি বাঘের হামলায় গুরুত্বর জখম হন । তাই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । 

উল্লেখ্য, রবিবার রাতে মৈপীঠের নগেনাবাদ গ্রামে নদী পেরিয়ে চলে আসে বাঘটি। সোমবার সকালে বাঘটিকে তাড়া দিয়ে জঙ্গলে পাঠানো হয়। পরে ফের লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। আর সেইসময় বাঘটি বনকর্মীর ওপর হামলা চালায় । অবশেষে ভোররাতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল সেই বাঘ।

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক