নয়দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১২ বছরের দত্তক পুত্রকে হারালেন এক নিঃসন্তান দম্পতি

নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন কুম্ভের পুন্যার্থী এবং বিহারের বাসিন্দা। এদিন দিল্লির পদপিষ্টের ঘটনায় একজন ১২ বছর বয়সী বালকেরও মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌনি অমাবস্যায় মহাকুম্ভে বিশাল পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। লাগামছাড়া ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। মহাকুম্ভের শুরু থেকেই নিরাপত্তা নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকারের উপর। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ ‘শাহি স্নান’ মহাকুম্ভ মেলার। তাই মহাকুম্ভে যাওয়ার জন্যে ভক্তের ভিড় উপচে পড়েছে দেশের সমস্ত রেলওয়ে স্টেশনগুলিতে। শেষ মুহূর্তে মহাকুম্ভ দর্শন করতে রিজার্ভশন করেও মিলছে না ট্রেনের সিট। আজ সকালে এমনই ভয়াবহ দৃশ্যপট ফুটে উঠল রাজধানী দিল্লির স্টেশনে। যাত্রীদের ভিড় এবং প্রচণ্ড ধাক্কাধাক্কির জেরে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন কুম্ভের পুন্যার্থী এবং বিহারের বাসিন্দা। এদিন দিল্লির পদপিষ্টের ঘটনায় একজন ১২ বছর বয়সী বালকেরও মৃত্যু হয়েছে। ছেলেটি বিহারের বৈশালির জেলার পাটেপুরের বাসিন্দা।

গতকাল রাতে নিহত বালক নীরজ তাঁর কাকা-কাকিমার সঙ্গে দিল্লি থেকে বাড়ি ফেরার জন্যে নিউদিল্লি স্টেশনে পৌঁছেছিল। সেখানেই ভিড়ের মধ্যে শ্বাসরোধ এবং পদপিষ্ট হয়ে মারা যায় নীরজ। জানা যায়, নীরজের বাবা-মায়ের তিন সন্তান, সেই কারণে নীরজকে দত্তক নিয়েছিলেন তাঁর নিঃসন্তান কাকা কাকিমা। তাঁরা নীরজকে দিল্লিতে নিয়ে এসে ছিলেন। তাঁরা নীরজকে দিল্লির একটি স্কুলে ভর্তি করেছিলেন। সে পড়াশোনায় খুব ভাল ছিল। আর নীরজকে দত্তক নেওয়ার ৩ মাস পরেই নীরজকে হারালেন তাঁর কাকা-কাকিমা। নিয়তির ভাগ্যে কেন অন্য কিছু লেখা ছিল, ৩ মাস পরে বাড়ি ফিরতে গিয়েই মর্মান্তিকভাবে মারা গেল ১২ বছরের নীরজ। তাঁকে হারিয়ে স্বাভাবিকভাবেই নীরজের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিঃসন্তান কাকা-কাকিমাও দত্তক পুত্রকে হারালেন।

আরও পড়ুনঃ  ‘দিল্লির পদপিষ্টের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক’, শোকাহত মমতা

তবে দিল্লিতে পদপিষ্টের ঘটনায় নীরজের কাকা-কাকিমাও আহত হয়েছেন। আর দুর্ঘটনার জন্যে নীরজের বাভা সঞ্জিত পাশওয়ান রেল প্রশাসনকে দোষারোপ করেছেন। এবং দাবি করেছেন, রেল বিভাগের অব্যবস্থাপনার জন্যেই এমন দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, পদপিষ্টের ঘটনায় রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভে যাওয়া তীর্থযাত্রীদের মারাত্মক ভিড় ছিল। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। মহাকুম্ভগামী ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই ঘটে এই দুর্ঘটনা।’ রেলসূত্রে খবর, নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। স্বাধীন সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল। সেইজন্য  ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ভিড় ছিল উপচে পড়া আর তাতেই ঘটে এই দুর্ঘটনা ঘটেছে।’ 

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা