কেরিয়ারে মাইলফলক ছুঁলেন ভিকি কৌশল, সব রেকর্ড ভেঙে ৩ দিনে ‘ছাভা’র আয় ১০০ কোটি

কেরিয়ারের মাইলফলক ছুঁতে চলেছেন অভিনেতা ভিকি কৌশল। ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে ভিকি কৌশলের 'ছাভা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারের মাইলফলক ছুঁয়ে ফেললেন অভিনেতা ভিকি কৌশল। ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে ভিকি কৌশলের ‘ছাভা’। ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ছাভা’, গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা মান্দান্না। ছবি মুক্তির আগে জোরকদমে প্রচার চালিয়েছেন ভিকি-রশ্মিকা। সেই আভাস পড়েছে ছবির বক্সঅফিস কালেকশনে। ছবিটি মাত্র ৩ দিনেই বক্স অফিসে বিপুল আয়ের রেকর্ড গড়েছে। মাত্র দুইদিনে ৭০ কোটি কামিয়েছে ভিকি কৌশলের ছবি। যা কিনা ২০২৫ সালের বলিউডের প্রথমে রেকর্ড আয়। এখনও পর্যন্ত ‘ছাভা’ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অনেক ছবির আজীবন আয়কে ছাড়িয়ে গিয়েছে।

ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত ছাভা-র প্রথম দিনের আয়ের পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি প্রথম দিনে ৩৩.১ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ৩৯.৩০ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ মাত্র ২ দিনে ছবিটি ৭২.৪০ কোটি টাকা আয় করেছে। আজ বিকেল ৪:৩০ টা পর্যন্ত ছবিটি ২৪.৩৪ কোটি টাকা আয় করেছে। সুতরাং ছবির মোট আয় ৯৬.৭৪ কোটি টাকায় পৌঁছেছে। আর এই আয় আরও বাড়বে। ছবিটি খুব অল্প সময়ের মধ্যেই ১০০ কোটি টাকা অতিক্রম করতে চলেছে। এমনকী মাত্র ৩ দিনে ১০০ কোটি টাকা আয় করে ‘ছাভা’ অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কারণে স্কাই ফোর্স ৮ দিনে ১০০ কোটি টাকা আয় করেছিল।

অন্যদিকে, ছাভা মাত্র তিনদিনে ১০০ কোটি টাকা ছুঁয়েছে। এর আগে ভিকি কৌশলের কোনও ছবিই প্রথম সপ্তাহান্তে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করতে পারেনি। এর আগে, শুধুমাত্র তার ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ প্রথম সপ্তাহান্তে ৩৫.৭৩ কোটি টাকা আয় করেছিল। এছাড়াও, তার ছবি রাজির উদ্বোধনী সপ্তাহান্তে আয় ছিল ৩২.৯৪ কোটি টাকা। ছাভা সব রেকর্ডও ভেঙে প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। ‘ছাভা’ ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন, অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং বিনীত কুমার সিং-এর মতো বড় তারকারা, যাঁরা তাদের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া