সাত পাকে বাঁধা পড়লেন গায়ক অনুভ জৈন, পাত্রী কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত পাকে বাঁধা পড়লেন এই সময়ের জনপ্রিয় গায়ক অনুভ জৈন। দীর্ঘদিনের বান্ধবী হৃদি নারাংয়ের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ‘তুম মেরি হো’ খ্যাত গায়ক। মঙ্গলবার সমাজমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ নবপরিণিতা হৃদির সঙ্গে ঘনিষ্ঠ মুহুর্তের ছবি পোস্ট করেছেন অনুভ। আর নিমিষেই সেই পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যদিও নিজের জীবনসাথীর নাম প্রকাশ করেননি ‘তুম মেরি হো’ খ্যাত গায়ক। কিন্তু ভক্তদের চিনতে ভুল হয়নি কে ওই ভাগ্যবতী।

তাঁর মিউজিক অ্যালবাম ‘মাজাক’ প্রকাশের সময়েই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রেমে পড়ার কথা স্বীকার করে নিয়েছিলেন অনুভ। যদিও প্রিয় বান্ধবীর নাম প্রকাশ করেননি। বরং খানিকটা রহস্য রেখেই তরুণ গায়ক জবাব দিয়েছিলেন, ‘মাজাক প্রেম সম্পর্কে কথা বলবে। আপনি যখন অন্তত প্রেমে পড়ার আশা করেন, তখন এটি আপনাকে ঝড়ের মতো আঘাত করতে পারে।’ তবে নিজের মুখে প্রিয় বান্ধবীর নাম প্রকাশ না করলেও হৃদি নারাংয়ের সঙ্গে অনুভ জৈনকে বিভিন্ন জায়গায় হাত ধরাধরি করতে ঘুরতে দেখা গিয়েছে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে গিয়েছিল। সূত্রের খবর, গত ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসেই হৃদির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অনুভ। দীর্ঘদিনের প্রেমকে পরিপূর্ণতা দিয়েছেন। ‘ইনস্টাগ্রামে’ নববিবাহিতা স্ত্রীর ঙ্গে আবেগঘন মুহুর্তের ছবি দিয়ে ‘তুম মেরি হো’র গাযক লিখেছেন, ‘অউর হ্যাঁ, দেখো ইয়াঁ ক্যায়সে আয়ি দো দিলোঁ কি ইয়ে বারাত হ্যায়। তার পর সংযোজন করেছেন, গত সপ্তাহান্তেই বিয়েটা সেরে ফেললাম।’

 

View this post on Instagram

 

A post shared by Anuv Jain (@anuvjain)

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া