গেটে ঝুলবে QR কোড , অ্যাপের মাধ্যমে এবার বর্জ্য সংগ্রহে চলবে নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্জ্য সংগ্রহের ওপর  চলবে কড়া  নজরদারি। তাই আসছে  নয়া অ্যাপ । এবার থেকে প্রতিটি বাড়িতে থাকবে কিউআর কোড। বাড়ি থেকে  বর্জ্য সংগ্রহ করতে গেলেই নির্মলবন্ধুদের মোবাইলে ইনস্টল করা অ্যাপে ওই কিউআর স্ক্যান করবেন। এমনই প্রকল্প শুরু করতে চলেছে   জলপাইগুড়ি পুরসভা । একথায় বলা যায় এবার থেকে  বর্জ্য সংগ্রহের ওপর বিশেষ নজর দিতে চলেছে পুরসভা । 

এই নিয়ে জেলাশাসকের তরফে জানান হয়েছে, ‘ আপাতত জলপাইগুড়ির একটি ওয়ার্ডে এই অ্যাপ পরীক্ষামুলকভাবে চালু করা হবে । এতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজের ওপর নজরদারি করা হবে । এই অ্যাপ সফল হলে জলপাইগুড়ির প্রতিটি ওয়ার্ডে তা চালু হবে ।’ জানা গিয়েছে, শুধু বাড়িতেই নয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঝুলিয়ে দেওয়া হবে  কিউআর কোড।

কীভাবে চলবে এই নজরদারি ? 

প্রতিটি বাড়িতে যে কিউআর কোড দেওয়া হবে, তা স্ক্যান করলেই সামনে আসবে বাড়ির মালিকের নাম, হোল্ডিং নম্বর সহ প্রয়োজনীয় তথ্য । নির্মলবন্ধুরা বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহে গিয়ে নিজেদের উপস্থিতি জানাতে পারবেন  পুরসভাকে । শুধু তাই নয় বাড়ি গিয়ে যদি দেখেন, বর্জ্য পৃথকীকরণ করা নেই, সেক্ষেত্রে নির্মলবন্ধুরা   সঙ্গে সঙ্গে ছবি তুলে অ্যাপে আপলোড করতে  দেবেন।  বলা বাহুল্য, নির্মলবন্ধুরা নিয়মিত বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করেন না। এই নিয়ে বারবার অভিযোগ আসতেই জেলাপ্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এই ব্যবস্থা । 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস