শেষে কি না জ্যাকলিনের ছবির পোস্টার চুরি করলেন সলমান? নেটপাড়ায় বিতর্ক তুঙ্গে

এমনকী বেশ কয়েকজন নেটিজেন 'সিকান্দর' ও 'মিস সিরিয়াল কিলার'-এর পোস্টার দুটি পাশাপাশি বসিয়ে সিকান্দারের নির্মাতাদের বিরুদ্ধে নকল করার অভিযোগ তুলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যাকলিন ফার্নান্ডেজের ‘মিস সিরিয়াল কিলার’-এর পোস্টার চুরি করেছে সলমান খান, হ্যাঁ, সুপারস্টারের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর নতুন পোস্টার রিলিজ করতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। ঈদে মুক্তি পাচ্ছে সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’, ছবিতে সলমানের সঙ্গে জুটি বাঁধছেন জাতির ক্রাশ রশ্মিকা মান্দান্না। ইতিমধ্যেই টিছার লঞ্চ করেছে, যা দেখে আর অপেক্ষা সইতে পারছেন না অভিনেতা ভক্তরা।

কেননা সলমানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘টাইগার ৩’-এ। এরপর কেটে গিয়েছে গোটা ১ বছর। তাই অভিনেতার ভক্তরা আর অপেক্ষা করতে পারছেন না সিকান্দর-এদ মুক্তির জন্যে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের ছবি ‘মিস সিরিয়াল কিলার’-এর সঙ্গে সিকান্দরের নতুন পোস্টারের মিল পাচ্ছেন নেটিজেনরা। এমনকী বেশ কয়েকজন নেটিজেন ‘সিকান্দর’ ও ‘মিস সিরিয়াল কিলার’-এর পোস্টার দুটি পাশাপাশি বসিয়ে সিকান্দারের নির্মাতাদের বিরুদ্ধে নকল করার অভিযোগ তুলেছেন। ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত সিকান্দারের নতুন পোস্টারে সলমানকে রুদ্রমূর্তি লুকে দেখা গিয়েছিল। আর একই ভাবে মিস সিরিয়াল কিরার পোস্টারেও জ্যাকলিনকে রুদ্রমূর্তি লুকে দেখা গিয়েছে। পোস্টারের ব্যাকগ্রাউন্ডও এক।

 

অভিনেতা, প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান তাঁর এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে উভয় ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন “দুটিই ভাল পোস্টার। কিন্তু একইরকম।” কেআরকে-র পোস্টের প্রতিক্রিয়ায়, কেউ কেউ নির্মাতাদের সৃজনশীলতার অভাবের জন্য সমালোচনা করেছেন। একজন লিখেছেন, “মানে কি দিন এলো, জ্যাকলিনের পোস্টারে সলমানের মুখ বসিয়ে দিচ্ছে। বলিউড এখন কপিউড। এর প্রমাণ।” সিকান্দর ছবিটি পরিচালনা করেছেন গজনী খ্যাত এআর মুরুগাদোস, এবং এটি ২০২৫ সালের ঈদে রূপালী পর্দায় মুক্তি পাওয়ার কথা।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি