Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাদারিহাটে যুবকের ঝুলন্ত মৃতদেহের পাশাপাশি এক বৃদ্ধা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদারি হাট: এবার একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ার জেলার মাদারি হাটে। জলদাপাড়ার(Jaldapara) বনবিভাগের সরকারি আবাসনের মধ্যে থেকে সোমবার সকালে তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সিলিং থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। পাশের ঘর থেকে বৃদ্ধা ও শিশুর নিথর দেহ উদ্ধার হয়। তিনটি মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ওই বন দফতরের আবাসনের ঘর থেকে প্রথমে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর পাশের ঘর থেকে এক বৃদ্ধা এবং শিশুর দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে ওই যুবক বেকার ছিলেন। তার বাবা বন বিভাগে কাজ করতেন। মৃত যুবকের সঙ্গে ওই বৃদ্ধা এবং শিশুটির কি সম্পর্ক তা জানতে পুলিশ তদন্ত করছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিতেও যুবকের এক আত্মীয় জানিয়েছেন রবিবার রাতে তিনি ওই বাড়িতে ছিলেন। একসঙ্গে তারা খাওয়া-দাওয়া করেছেন।

ভোর চারটে নাগাদ তিনি উঠে নিজের বাড়িতে চলে যান। পরে তার স্ত্রী তাকে এই তিনজনের মৃত্যুর খবর জানান। সেই খবর পেয়ে তিনি এই ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ প্রতিবেশী এবং নিকট আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করে এই তিনজনের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে। বেহালা মধ্যমগ্রাম এবং ট্যাংরার পর এবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের(Madarihut) তিনটি মৃতদেহ ঘিরে ফের ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

ইমপা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী