মোটা হওয়ার কারণে বলিউডে কাজ পাননি,‌সফল ব্যবসায়ী হয়ে যোগ্য জবাব অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : খুব ছোট বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন রিচা ভদ্রা।অভিনয় দক্ষতা দিয়েই মানুষের মন জয় করার ইচ্ছা ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল ওজন। দূর থেকে তাই ঝকমকে ইন্ডাস্ট্রিকে দেখে আনন্দ পেয়েছিল রিচা। হঠাৎ একদিন ইচ্ছে হল অভিনয় জগতে পা রাখার। শুধুমাত্র ওজনের কি মেধা থেমে থাকবে ? যেমন ভাবা তেমন কাজ। হিন্দি সিরিয়াল ‘খিচড়ি’তে চাক্কির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রিচা। তবে দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। তবুও ব্যাংক ব্যালান্স থেমে নেই। মাসের শেষে প্রচুর টাকা আয় করেন অভিনেত্রী। কিভাবে জানেন ?

অভিনয় জগত ছেড়ে মন দিয়েছেন ব্যবসায়।মুম্বইতে তার নিজস্ব পার্লার আছে। সেখান থেকেই মোটা টাকা আসে নায়িকার ঝুলিতে। হঠাৎ অভিনয় ছেড়ে ব্যবসার দিকে কেন ঝুঁকলেন অভিনেত্রী ? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। এই নিয়ে রিচা ভদ্রা জানান, আমি ভাবি নি আমার ব্যবসা দাঁড়িয়ে যাবে। ব্যবসা নিয়ে কোন ইচ্ছেও ছিল না আমার। হাতে টাকা জমানোর জন্য শুরু করেছিলাম। ইচ্ছে ছিল অভিনয়ে ফিরে আসব। কিন্তু পার্লারের জন্য প্রথমে সময় বের করতে পারতাম না। ধীরে ধীরে কাজটাকে সিরিয়াসলি নিলাম। পার্লারের জন্য বিজ্ঞাপনও দিতে শুরু করলাম। এরপর ভাল ফলাফল পেলাম। ব্যবসায় চড়চড়িয়ে উন্নতি এল। এখনও পর্যন্ত আমি ২০ টি জায়গায় সহযোগী পার্লার খুলেছি। ইচ্ছে আছে ১০০ টি পার্লার খোলার।’

অভিনয় জগতে আর ফিরতে চান কিনা এই নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, বাকি জীবনটা ব্যবসাকে ঘিরে বাঁচতে চান তিনি। একসময় তার ওজনের জন্য অভিনয় জগতে বহু কটাক্ষের শিকার হয়েছিলেন। এমনকী পোশাক ফিট না হওয়া নিয়ে অপমানিত হতে হয়েছিল। তবে তিনি এখন খুশি। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া