বলিউডে কেন ব্যর্থ অভিষেক? মুখ খুললেন অমিতাভ

অমিতাভ ওই ব্যক্তির সঙ্গে সহমত পোষণ করে বলেছেন, 'আমারও একই অনুভূতি। কিন্তু আমি অভিষেকের বাবা বলে নয়।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড নেপোটিজম বা স্বজনপ্রীতির বিষয়টি। অর্থাৎ তারকা পুত্র-কন্যা আগে সুযোগ পাবেন, বাকিরা পরে! এটাই বলিউডের পরম্পরা, হ্যাঁ, বলিউডের বিরুদ্ধে এমনটাই অভিযোগ ওঠে সবসময়। বিশেষ করে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময় বলিউডের নেপোটিজম বিতর্ক মুড়িয়ে ফেলেছিল গোটা সোশ্যাল মিডিয়াকে। এমনকী নেপোটিজম বা স্বজনপ্রীতির শিকার হতে হয় অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনকেও। তবে এ নিয়ে একেবারেই মাথা ঘামান না মেগাস্টার, কারণ তাঁর চোখে তাঁর ছেলে সুপারস্টার।

অভিষেক বচ্চনের আসন্ন ছবি ‘Be happy’ খুব শীঘ্রই আমাজন প্রাইমে স্ট্রিমিং হতে চলেছে। ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার পরেই সিরিজটির মুক্তির জন্যে উদগ্রীব হয়ে রয়েছেন ভক্তরা। সেই ট্রেলারেই অনেকে অনেকরকম মতামত জানিয়েছেন। তবে একটি মন্তব্য দৃষ্টি আকর্ষণ করেছে খোদ অমিতাভ বচ্চনের। তিনি উত্তর দিতেও ছাড়েননি সেই নেটা নাগরিককে। ওই এক্স ব্যবহার কারী লিখেছেন, ‘অভিষেক বচ্চন অকারণে নেপোটিজমের শিকার হয়েছেন। কিন্তু তাঁর কেরিয়ারে অনেক ভালো ছবি রয়েছে। খামোখা তাঁকে বলা হয়, তিনি বাবার কোনও গুণই পান নি। কিন্তু অভিষেক বচ্চনও তাঁর বাবার মতোই ভাল অভিনেতা।’ আর এই মন্তব্যটি সরাসরি দৃষ্টি আকর্ষণ করে বিগ বি-র। এমনিতে নেটমহলে খুবই সক্রিয় থাকেন বলিউডের শেহনশাহ। প্রতিনিয়ত ভক্তদের সঙ্গে নিজের আপডেট শেয়ার করেন। তাই ওই ব্যক্তির মন্তব্য অমিতাভের দৃষ্টি আকর্ষণ করতে বেশি সময় নেয়নি।

অমিতাভ ওই ব্যক্তির সঙ্গে সহমত পোষণ করে বলেছেন, ‘আমারও একই অনুভূতি। কিন্তু আমি অভিষেকের বাবা বলে নয়।’ এখানেই প্রমাণিত অভিষেক-অমিতাভের মধ্যে বাবা-ছেলের দারুণ বন্ডিং রয়েছে। ছেলের বিষয়ে খারাপ কিছু শুনলে তিনি যেমন গর্জে ওঠেন তেমনি ছেলের প্রশংসা হলেও ভক্তের সঙ্গে তাল মেলায় বিগ বি। অমিতাভ তাঁর ছেলের আসন্ন সিরিজের ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ‘তুমি অসাধারণ, তুমি যেভাবে চরিত্রের পরিবর্তন আন, তা একজন শিল্পীর পক্ষেই সম্ভব। ভালোবাসি তোমাকে।’ যাই হোক অমিতাভের মন্তব্যকৈ অনেকেই সমর্থন জানিয়ে বলেছেন, তিনি ঠিকই বলেছেন। অভিষেকের অনন্য প্রতিভা রয়েছে। কাজের ক্ষেত্রে বিগ বিকে পরিবর্তীতে দেখা যাবে, কল্কি AD 2898 – 2 তে। এছাড়াও তিনি নীতেশ তিওয়ারির রামায়ণে অংশ নিচ্ছেন।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া