রেফারিকে গুঁতো মেরে ৯ মাসের জন্য নিষিদ্ধ ফরাসি কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন কোচ ধরে এনেছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ। বেশি সময় অতিক্রম হয় নি। নয়া কোচের সঙ্গে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি আছে ফরাসি এই ক্লাবটির। এর মধ্যেই বিতর্কের মুখে পড়লেন নয়া কোচ পাওলো ফনসেকা।শুধুই কি বিতর্ক! শাস্তিও পেলেন নয়া কোচ। প্রশ্ন উঠছে তার অপরাধ নিয়ে। কেননা ম্যাচ চলাকালীন প্রকাশ্যে রেফারিকে ঢুস মারেন অলিম্পিক লিওঁর কোচ পাওলো ফনসেকা। শাস্তিস্বরুপ আগামী ৯ মাসের জন্য নিষিদ্ধ হলেন লিওঁ কোচ।

এবার বিপাকে পড়ল ফরাসি এই ক্লাব। রেফারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যে নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ হয়েছেন ফনসেকা! প্রায় ৯ মাস প্রধান কোচ ছাড়া লিওঁ চলবে কী করে? তা ক্রমশ ভাবাচ্ছে ক্লাবটির কর্মকর্তাদের। প্রশ্ন উঠছে তবে কি নতুন কোচ নিয়োগ হতে পারে লিওঁ ক্লাবে ? তা নিয়ে অবশ্য কিছু জানায় নি ক্লাবটি।

এই নিয়ে লিগ আঁর শৃঙ্খলা কমিশন জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দলের ডাগআউটে দাঁড়াতে পারবেন না ফনসেকা। এই সময় পর্যন্ত রেফারিদের ড্রেসিংরুমেও ঢুকতে পারবেন না তিনি। এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত নিজ দলের ড্রেসিংরুমেও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁকে। অবশ্য এই আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবুও শাস্তি মুকুব হয় নি তার।

উল্লেখ্য, গত রবিবার নিজেদের গড়ের মাঠ গ্রুপামা স্টেডিয়ামে ফরাসি লিগ আঁর ম্যাচে ব্রেস্তকে ২-১ গোলে হারিয়েছে লিওঁ। সে দিন ম্যাচের যোগ করা সময়ে ব্রেস্তের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বেনোয়া মিয়ে।এই নিয়ে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ফনসেকা। তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে ঢুস মেরে বসেন ৫২ বছর বয়সী পর্তুগিজ কোচ। ফলে লাল কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের