এক পায়ের জিন্সের দাম ৩৮,০০০ টাকা, ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ড ‘ফুল-অ্যান্ড-হাফ’ ট্রাউজার

হ্যাঁ, ডেনিম জিনসের নতুন ফ্যাশন দেখে মানুষ অবাক হয়েছেন ঠিকই, কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছেন এই অদ্ভুত জিন্সের দাম শুনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এক পা জিনসের দাম নাকি ৩৮,০০০ টাকা! ভাবা যায়! দিন দিন ফ্যাশন জগত বিকশিত হচ্ছে। উদ্ভট উদ্ভট পোশাক বাজারে বিক্রি হচ্ছে। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষও ট্রেন্ডে ভেসে যাচ্ছে। দাম নিয়েও এখন তেমন ভাবনাচিন্তা করেন না মানুষ, শুধু ট্রেন্ডের সঙ্গে পা মেলাতে পারলেই হল। কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত ফ্যাশন ট্রেন্ডিং তকমা পেলেও বাজারে অতটা জনপ্রিয়তা পায় না। যার ফলে মূলধারার কাছে টা বিকল হয়ে পড়ে। হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অদ্ভূত একটি জিন্স। যার একটি পা পুরো ঢাকা এবং অন্য পা হট প্যান্টের মতো কাটা। হ্যাঁ, ডেনিম জিনসের নতুন ফ্যাশন দেখে মানুষ অবাক হয়েছেন ঠিকই, কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছেন এই অদ্ভুত জিন্সের দাম শুনে।

যার ভারতীয় বাজার মূল্য, ৩৮,৩৪৫ টাকা। অর্থাৎ ৪৪০ মার্কিন ডলারে জিন্সটি বিক্রি হচ্ছে। তবে ফরাসি নামী জিন্স কোম্পানি কোপার্নিই ডেনিমের নতুন ফ্যাশনটি মোটেও পছন্দ করেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই জিন্সের দাম নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। ক্রিস্টি সারা, নামে একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার, তাঁর ইনস্টাগ্রামে এই অদ্ভূত জিন্সটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এটি সম্ভবত ইন্টারনেটে সবচেয়ে বিতর্কিত জিন্স। কেন তার একটা পা নেই?” যদিও তিনি জানিয়েছেন, ডেনিম জিন্সের নতুন স্টাইল টি অপ্রচলিত হলেও তিনি এই ধারণার সম্পূর্ণ বিরোধী নন। কারণ বর্তমানে ছেঁড়া ফাটা জিন্সই হল ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ড। মানুষ বিষয়টিকে খুবই পছন্দ করেছেন। কিন্তু এক পায়ের জিনসের এত দাম হওয়ায় তিনি সন্তুষ্ট নন। তাঁর ভিডিওতে অনেকেই হাফ-জিন্স, হাফ-শর্টস ট্রাউজার সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

একজন লিখেছেন, “এটা আমার দেখা সবচেয়ে বোকামি,” আরেকজন লিখেছেন, “ডিজাইনাররা মরিয়া হয়ে উঠছে। আর আমার মনে হয়েছে ইলেকট্রিক টেপের পোশাকগুলোই সবচেয়ে খারাপ।” তৃতীয়জন রসিকতা করে বলেন, “এগুলোর জন্য হয়তো অঙ্গহানির বাজার আছে।” তবে কোপার্নিই প্রথম পোশাক কোম্পানি নয় যারা হাফ-এন্ড-হাফ ট্রাউজার বাজারে আনছে। বোটেগা ভেনেটা এবং লুই ভুইতোও একই ধরণের স্টাইল চালু করেছিল। তবে সমালোচনা সত্ত্বেও, এক-পায়ের ডেনিম ট্রাউজারটি এখন বিপুল জনপ্রিয়তা পাচ্ছে এবং ইতিমধ্যেই স্টক শেষ হয়ে গিয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান