জেলেই হোলি কাটাতে হবে সোনা পাচারে ধৃত ‘মক্ষীরানি’ রান্যাকে

সোনা পাচারের ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের জামিন শুনানি স্থগিত করল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা পাচারের ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের জামিন শুনানি স্থগিত করল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। আগামী ১৪ মার্চ রান্যার জামিন আবেদন বিবেচনা করা হবে। সুতরাং জেলেই হোলি কাটাতে হবে অভিনেত্রীকে। শুনানি চলাকালীন রান্যার আইন জীবী জানান যে, রাজস্ব গোয়েন্দা অধিদফতর (DRI) অভিনেত্রীকে গ্রেফতারের সময় পদ্ধতিগত ত্রুটি করেছে, তাই তিনি শর্তসাপেক্ষে জামিনের যোগ্য। DRI কাস্টমস আইনের নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে। এমনকী তাঁরা অভিনেত্রীকে গ্রেফতারের প্রকৃত কারণও প্রদান করেননি। তাঁকে কোনও গেজেটেড কাস্টমস অফিসার বা ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করা হয়নি। প্রসঙ্গত, গত ৪ মার্চ বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে রান্যাকে আটক করা হয়।

তাঁর কোমর এবং পায়ের পাতা থেকে প্রায় ১.৪ কেজি সোনা আটক করা হয়। এছাড়াও তল্লাশির সময় ২৪ ক্যারেট সোনার বার জব্দ করা হয়। যেগুলি অভিনেত্রী র জুতো এবং ট্রাউজারের পকেটে ছিল। তবে রান্যা প্রথমে তল্লাশিতে পুলিশ বাহিনীকে সাহায্য করলেও পরে তিনি DRI-এর তল্লাশি পদ্ধতিকে চ্যালেঞ্জ জানান। দিন দুয়েক আগে অভিনেত্রীকে আদালতে তোলা হলে তিনি DRI কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তোলেন। কিন্তু তাঁর করা অভিযোগ সম্পূর্ণটা উড়িয়ে দেন DRI কর্মকর্তারা। উল্টে দাবি করেন, রান্যা তদন্তে কোনও সহায়তা করছেন না।

এবার জামিনও হল না অভিনেত্রীর। কিন্তু অভিনেত্রীর আইনজীবী আদালতে যুক্তি দেখিয়েছেন যে, “এটি কোনও খুনের মামলা নয় এবং শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া যেতেই পারে। অভিযুক্ত ইতিমধ্যেই তদন্তে সহযোগিতা করেছেন এবং তা অব্যাহত রাখবেন। কর্তৃপক্ষ তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের সময়ও কোনও পদ্ধতি অনুসরণ করা হয়নি।” অন্যদিকে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (DRI) এই দাবি অস্বীকার করেছে এবং প্রকাশ করেছে যে অভিনেত্রী ৪.৬ কোটি টাকার কাস্টম শুল্ক ফাঁকি দিয়েছেন। ৭ মার্চ রান্যা জামিনের আবেদন করেছিলেন।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি