সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত নরপিশাচ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের তিন বছর পার হলেও নি:সন্তান গৃহবধূ। সন্তান লাভের আশায় ছুটে গেলেন কবিরাজের কাছে।কিন্তু সেখানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ওই মহিলা।অভিযোগ কবিরাজ ওই গৃহবধূকে ঝাড়ফুঁকের নাম করে ধর্ষণ করেন।ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।

এই নিয়ে দেশটির মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, ওই মহিলাকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার আব্দুল খালেককে ময়মনসিংহ আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

অভিযুক্ত কবিরাজের নাম আব্দুল খালেক,বয়স ৬৫। তিনি মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।নির্যাতিতা ও তার পরিবারের অভিযোগ, এলাকায় কবিরাজ হিসেবে দারুণ সুনাম রয়েছে আব্দুল খালেকের।তার ঝাড়ফুঁকে দারুণ কাজ হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে।এমন কথা শুনে তাদের মেয়ে নিয়মিত খালিকের বাড়ি যেতেন। সন্তান হবে এমন আশ্বাসে কবিরাজকে ১৫ হাজার টাকাও দিয়েছিলেন তিনি।কিন্তু তার ঝাঁড়ফুকে কাজ হয় নি। দেরী হচ্ছে দেখে শেষ পর্যন্ত ৮ মার্চ ওই মহিলা কবিরাজের বাড়িতে যান।সেখানে গিয়ে জানতে চান, সন্তান হতে আরও কতদিন সময় লাগতে পারে। এত দেরিই বা হচ্ছে কেন। আর কি করলে সন্তান লাভ করতে পারবেন তিনি। এরপরই মুচকি হাসি হাসেন কবিরাজ। তাকে বুঝিয়ে অন্য একটি ঘরে নিয়ে যান। এরপরই তার উপর ঝাঁপিয়ে পড়েন। কোনরকমে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর তিনি থানায় যান।

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির