চোটের কারণে ছিটকে গেলেন মেসি, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে নেই বিশ্বজয়ী অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: জায়গা পেয়েও চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তাতে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। কিন্তু সেই স্বস্তি বেশিদিন থাকল না। ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে এবার জোর ধাক্কা খেল নীল-সাদা জার্সিধারীরাও। চোটের কারণে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ছিটকে গেলেন আর্জেন্টিনা দলের প্রাণভোমরা তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। গতকাল সোমবার (১৭ মার্চ) আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ২৬ জনের যে দল ঘোষণা করেছেন সেখানে নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম। ফলে আগামী শুক্রবার (২১ মার্চ) বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ‘মহারণে’ দেখা যাবে না দুই সেরা তারকাকে।

বিশ্বকাপের বাছাই পর্বে যাতে খেলতে পারেন তার জন্য ইন্টার মায়ামির হয়ে ক্লাব পর্যায়ে তিনটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফুটবলের রাজপুত্র মেসি। কিন্তু রবিবার মায়ামির হয়ে খেলতে নেমে ফের চোট পান। মায়ামির হয়ে ম‍্যাচের পুরো ৯০ মিনিটই খেলেন মেসি। পিছিয়ে পড়েও ২-১ ব‍্যবধানের জয়ে তিনিই দারুণ গোলে সমতায় ফেরান দলকে। কিন্তু ম্যাচে চোটের ফলে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলার স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায় বিশ্বকাপজয়ী অধিনায়কের। মেসির চোট নিয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফ থেকে কোনও মুখ খোলা হয়নি। তবে মায়ামির কোচ জেভিয়ার মাসচেরানো আগেই মেসির চোটের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।

মেসির অনুপস্থিতি আর্জেন্টিনার জন‍্য অনেক বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে রয়েছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাজিল।

 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের