অওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়েছে ‘ছাভা’, বিধানসভায় জানালেন ফড়নবিশ

ছাভা' সিনেমাটি অওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও, আমি কথা দিচ্ছি মহারাষ্ট্রে শীঘ্রই শান্তি ফিরবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছত্রপতি সম্ভাজিনগরের খুলদাবাদে অবস্থিত মুঘল অত্যাচারী সম্রাট অওরঙ্গজেবের সমাধি অপসারণ নিয়ে বর্তমানে উত্তপ্ত মহারাষ্ট্র। সমাধি ভেঙে ফেলার দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বাহিনীরা। তাঁদের হুঙ্কার, অবিলম্বে অত্যাচারী সম্রাটের সমাধি ভেঙে না ফেললে বাবরি মসজিদের মতো অবস্থা হবে। সোমবার থেকেই বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর চালিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে ইতিমধ্যেই অওরঙ্গজেবের সমাধিস্থল এবং আশেপাশের এলাকাগুলি ব্যাপক নিরাপত্তায় মুড়িয়ে ফেলেছে মহারাষ্ট্র সরকার। এমনকী অওরঙ্গজেবের সমাধি দেখতে দর্শনার্থীদের জন্যেও কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। পরিচয়পত্র না ছাড়া সমাধিস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।

অন্যদিকে আজ সকাল থেকেই অওরঙ্গজেবের সমাধি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার দাবিতে নাগপুরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ৬৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার নাগপুরে চলমান এই সহিংসতাকে ‘পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এবং সাফাই হিসেবে ভিকি কৌশলের সাম্প্রতিক রিলিজ ‘ছাভা’-কে দায়ী করলেন। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘ছাভা’। যা ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজির জীবনী অবলম্বনে নির্মিত। যা মরাঠা সম্প্রদায়ের আবেগ হয়ে উঠেছে। ছবিতে অত্যাচারী মুঘল সম্রাট অওরঙ্গজেবের কাণ্ড কারখানা, সম্ভাজির উপর নির্যাতন, তাঁকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া, সবটাই দেখানো হয়েছে। ছবিটি বক্সঅফিসে ব্যাপক হিট হয়েছে। আর সম্ভাজির জীবনী দেখার পর থেকেই অওরঙ্গজেবকে ঘৃণা করতে শুরু করেছেন মরাঠা সম্প্রদায়। তাতেই এমন সহিংসতার সৃষ্টি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “’ছাভা’ সিনেমাটি অওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও, আমি কথা দিচ্ছি মহারাষ্ট্রে শীঘ্রই শান্তি ফিরবে।” পাশাপাশি তিনি পুলিশ কর্মীদের উপর হামলার তীব্রতর নিন্দা করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।

বিধানসভায় ভাষণ দিতে গিয়ে ফড়নবিশ আরও বলেন, “বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল ভুল তথ্য ছড়িয়ে নাগপুরে বিক্ষোভ সৃষ্টি করছে। এখন মনে হচ্ছে, এটি একটি সুপরিকল্পিত আক্রমণ। প্রায় ৮০ জনের মাস পুলিশ অফিসারদের লক্ষ্য করে পাথর ছুড়েছেন। একজন পুলিশ অফিসারকে কুড়াল দিয়ে আক্রমণ করেছেন। তিনজন ডেপুটি কমিশনার কে আক্রমণ করা হয়েছে। একজন ডিসিপি গুরুতর আহত হয়েছেন। উত্তেজনা ছড়িয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।” এই প্রসঙ্গে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও জানিয়েছেন, “প্রকৃত দেশপ্রেমিক মুসলিমরা কখনই অওরঙ্গজেবকে সমর্থন করবে না। মানুষের দুটি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। অপরাধীদের রেহাই দেওয়া হবে না। মহারাষ্ট্রে কেউ অওরঙ্গজেবকে সমর্থন সহ্য করবে না।”

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি