ঈদের পার্টিতে কোমর দুলবে ‘সিকান্দর নাচ্চে’-এর তালে, প্রকাশ্যে সলমান-রশ্মিকার নতুন গান

মঙ্গলবার (১৮ মার্চ) রিলিজ হল ছবির তৃতীয় গান তথা টাইটেল ট্র্যাক। গানটি সুর করেছেন JAM8 এবং সিদ্ধান্ত মিশ্র। গেয়েছেন সিদ্ধান্ত, অমিত মিশ্র এবং আকাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ! পবিত্র ঈদেই মুক্তি পেতে চলেছে সলমান খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিকান্দর’। ইতিমধ্যেই ছবির টিজার, দুটি গান সবটাই ব্যাপক সাড়া ফেলেছে ভক্তমহলে। মঙ্গলবার (১৮ মার্চ) রিলিজ হল ছবির তৃতীয় গান তথা টাইটেল ট্র্যাক। গানটি সুর করেছেন JAM8 এবং সিদ্ধান্ত মিশ্র। গেয়েছেন সিদ্ধান্ত, অমিত মিশ্র এবং আকাশ। গানে সলমান-রশ্মিকা মান্দান্নার রসায়ন আবারও মন কেড়েছে ভক্তদের। ‘সিকন্দার নাচ্চে’ গানটিতে যুক্ত করা হয়েছে সলমানের আরেকটি ব্লকবাস্টার চলচ্চিত্র ‘এক থা টাইগার’-এর ‘মাশাল্লাহ’ সুরটি। যা বিশেষভাবে আকর্ষণ করেছে ভক্তদের। এছাড়াও ট্র্যাকের হুক স্টেপটিও মনোযোগ কেড়েছে ভক্তদের। সুতরাং বলাই বাহুল্য, বলিউডের নাচের গানের সিকান্দার নাচ্চে গানটিও যোগ হল।

শুধু অডিও নয়, গানটির নাচও জনপ্রিয়তা পেয়েছে। আহমেদ খানের কোরিওগ্রাফিতে ‘সিকন্দার’-এর তালে নেচেছেন সলমান। বোঝাই যাচ্ছে, ‘জুম্মে কি রাত’-এর পর, কোরিওগ্রাফার আহমেদ খান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং সলমান আবারও একসঙ্গে বড় পর্দায় জাদু পুনরুজ্জীবিত করবে। পাশাপাশি সলমান এবং রশ্মিকার ডুয়েট নাচের স্টেপগুলিও ভক্তমহলকে আকর্ষণ করেছে। এছাড়াও, সিকান্দার নাচে’র রঙিন স্টেপগুলি ঈদ পার্টির এক অসাধারণ আমেজ এনে আনবে। তাই, এই বছর ঈদ পার্টিতে ভক্তরা এই গানটি তালিকায় রাখবেনই।

 

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এ আর মুরুগাদোস পরিচালিত, সিকন্দার ছবিতে কাজল আগরওয়ালও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। হোলির গান, বাম বাম ভোলেতে অভিনেত্রীর এক টুকরো ঝলক পাওয়া গিয়েছে। তবে তার ভূমিকা গোপন রাখা হয়েছে। টিজার এবং তিনটি গানের পর, এবার সালমান খানের ভক্তরা সিনেমাটির ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে নির্মাতারা এখনও পর্যন্ত ছবির মুক্তির সঠিক তারিখ ঘোষণা করেননি। তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, এটি ৩০ মার্চ বড় পর্দায় আসবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি