‘মেয়েকে খুন করা হয়েছে’, মৃত্যুর ৫ বছর বাদে তদন্তের দাবি দিশা সালিয়ানের বাবার

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ব্যবস্থাপক দিশা স্যালিয়ানের মর্মান্তিক মৃত্যুর প্রায় চার বছর পর, তার পরিবার এই মামলার নতুন তদন্তের জন্য বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেয়ের মৃত্যুর ৫ বছর পর ফের নতুন করে তদন্তের দাবি তুললেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের বাবা। মামলার নতুন তদন্তের দাবি নিয়ে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হলেন দিশা সালিয়ানের পরিবার। কারণ দিশার বাবা সতীশ সালিয়ান আজও মনে করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি, তাঁকে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে।

২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডে অঞ্চলের একটি আবাসিক ভবনের ১৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। এর দিন ছয়েক বাদেই অর্থাৎ ১৪ জুন তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার খবর আসে। ৫ বছর হয়ে গেলেও এখনও অভিনেতার রহস্যজনক মৃত্যুর কোনও কুলকিনারা পাওয়া যায়নি। তাঁর পরিবারের দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। পাশাপাশি অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশাকেও খুন করা হয়েছে বলে দাবি করেন দিশার বাবা। কারণ দিশার মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশ জানিয়েছিলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। কিন্তু পুলিশের এই দাবি উড়িয়ে দিয়েছেন দিশার পরিবার।

একটি সংবাদ সংস্থা অনুসারে, দিশার বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন করেছেন আদালতে। তিনি আবেদনে দাবি করেছেন, মামলাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কারণ মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাই দিশার বাবার আদালতের কাছে আর্জি, তাঁর মেয়ের রহস্যজনক মৃত্যুর মামলাটি আবারও তদন্ত হোক, এবং তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হোক। 

তাঁদের অভিযোগ, দিশাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। মুম্বই পুলিশ গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ, পরিস্থিতিগত বিবরণ বা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা না করেই মামলাটি অকালে বন্ধ করে দিয়েছে। তাঁরা প্রথমে বিশ্বাস করেছিল যে, তদন্তটি সত্য ছিল। কিন্তু এখন তাঁদের সন্দেহ, রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় শিবসেনা (ইউবিটি) মুখপাত্র কিশোরী পেডনেকর জানিয়েছেন, “চার বছরেরও বেশি সময় পরে এই বিষয়টি কীভাবে পুনরুজ্জীবিত হচ্ছে? এর পিছনে কেউ আছে। স্পষ্টতই এটি একটি ষড়যন্ত্র। সিআইডি ইতিমধ্যেই একটি তদন্ত পরিচালনা করেছে এবং এটি তদন্তের জন্য একটি এসআইটি গঠন করা হয়েছে।”

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি