চহল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদে সিলমোহর আদালতের

অবশেষে বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র এবং নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহল দিল বান্দ্রার পারিবারিক আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অবশেষে বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র এবং নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহল দিল বান্দ্রার পারিবারিক আদালত। আজ নির্ধারিত সময়েই আদালতে হাজির হয়েছিলেন চহল এবং ধনশ্রী। যেখানে তাঁদের পারিবারিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের জন্যে যৌথা আবেদনের উপর ডিক্রি জারি করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে দুইজনেই হাজির হন। তবে আদালতে চহল আগেই পৌঁছে গিয়েছিলেন, ধনশ্রী খানিকক্ষণ পরে পৌঁছন। তবে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হওয়ার পরে তাঁরা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

জানা যায়, চহল এবং ধনশ্রী গত ৫ ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আদালত তাঁদের ‘কুলিং অফ পিরিয়ড’-এর জন্যে ৬ মাস সময় দিয়েছিল। ভারতীয় আইন অনুযায়ী, এই সময়টা প্রতিটি বিবাহ বিচ্ছেদের স্বামী-স্ত্রীকে দেওয়া হয়, আরও কিছুদিন একসঙ্গে থাকার সুযোগ পান স্বামী-স্ত্রী। যাতে তাঁদের মতামত পাল্টায়। কিন্তু চহল-ধনশ্রী পারিবারিক আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। অবশেষে বুধবার (১৯ মার্চ) বোম্বে হাইকোর্ট চহলের প্রতিশ্রুতি বিবেচনা করে পারিবারিক আদালতকে মামলা দ্রুত পরিচালনার নির্দেশ দেয়। অবশেষে পারিবারিক আদালতের বিচারপতি বিবেচনা করে তাঁদের ‘কুলিং অফ পিরিয়ড’ মওকুফ করেন। কারণ চহল বিবাহ বিচ্ছেদের সমস্ত শর্তাবলী মেনেছেন। অবশেষে বৃহস্পতিবার চহল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছে আদালত। জানা যায়, ২০২০ সালে বিয়ে হয়েছিল ধনশ্রী ও চহলের। কিন্তু ২০২২ থেকে তাঁরা আলাদা থাকেন। চহল ধনশ্রীর ভরণপোষণ বাবদ ৪.৭৫ কোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত ২.৩৭ কোটি টাকা দিতে সক্ষম হয়েছেন। 

উল্লেখ্য, বোম্বে হাইকোর্ট উল্লেখ করেছিল যে, তাঁদের বিবাহবিচ্ছেদের ডিক্রি মঞ্জুর হওয়ার পরেই দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। কিন্তু পারিবারিক আদালত প্রাথমিকভাবে পূর্ণ ভরণপোষণের অর্থ পরিশোধ না করাকে বিবাহবিচ্ছেদের শর্তাবলীর আংশিক সম্মতি হিসেবে উল্লেখ করেছিল এবং কুলিং-অফ পিরিয়ড মওকুফ করতে অস্বীকৃতি জানিয়েছিল। চহল এবং ধনশ্রী পরবর্তীতে পারিবারিক আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যৌথ আবেদন দাখিল করে বাধ্যতামূলকভাবে ‘কুলিং-অফ পিরিয়ড’ থেকে অব্যাহতি চায়। অবশেষে বুধবার (১৯ মার্চ) বোম্বে হাইকোর্ট চহলের প্রতিশ্রুতি বিবেচনা করে পারিবারিক আদালতকে মামলা দ্রুত পরিচালনার নির্দেশ দেয়। এবং একদিন পরে তাঁদের ডিভোর্স মঞ্জুর করা হয়। পারিবারিক অশান্তির জেরে তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। ২০২২ সালেই ধনশ্রী চহলের পদবী মুছে ফেলেছিলেন।

বর্তমানে চহল আইপিএল-এর জন্যে প্রস্তুতি নিচ্ছেন। নতুন মরশুমের আগে চণ্ডীগড়ে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন এই লেগ-স্পিনার। তবে বিবাহ বিচ্ছেদের শুনানির জন্যে তিনি কয়েকদিন বিরতি নিয়েছেন। গত বছর মেগা নিলামে চহলকে ১৮ কোটি টাকায় কিনেছিল পঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস তাদের অভিযান শুরু করবে ২৫ মার্চ, মঙ্গলবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এদিকে চহলের সঙ্গে আরজে মহাভাশের প্রেমের গুঞ্জন চলছে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ের স্টেডিয়ামে তাঁদের দুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি