আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, জানিয়ে দিলেন ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আচমকাই উল্টোসুর তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের গলায়। পাকিস্তানি এজেন্ট জামায়াত ইসলামী-জাতীয নাগরিক কমিটি সহ ভুঁইফোড় একাধিক দল দাবি জানালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলকে ওই কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, নির্ধারিত সময়েই তদারকি সরকার দেশে নির্বাচনের আয়োজন করবে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টার এমন মন্তব্য জাতীয় নাগরিক পার্টি-সহ মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানি দালাল দলগুলির কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাংলাদেশের রাজনীতি থেকে স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আদাজল খেয়ে নেমেছে মুক্তিযুদ্ধের সময় জল্লাদের ভূমিকা পালনকারী পাকিস্তানি শাসকরা। জামায়াত ইসলামী সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণধর্ষকদের আসরেও নামিয়ে দিয়েছে। জুলাই-অগস্টে হাসিনাকে ক্ষমতা থেকে রাস্তায় নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আরও বেশ কয়েকটি ভুঁইফোড় সংগঠনের তরফেও আওয়ামি লীগকে নিষিদ্ধ করার জন্য তদারকি সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ‘চিরশত্রু’ আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করে চলেছে। তাদের স্পষ্ট কথা, ‘কোনও দল নিষিদ্ধ হবে কিনা, তা ঠিক করবে দেশের জনগণ। ভোটের মাধ্যমেই নিজেদের মতামত জানাবে বাংলাদেশের আমজনতা।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দেশ আড়াআড়িভাবে বিভাজিত হলেও এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এটেই ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শেষ পর্যন্ত এদিন তিনি নীরবতা ভেঙেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলকে জানিয়েছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাঁদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে।’

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। দেশে বর্তমানে নির্বাচিত কোনও সরকার নেই। দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে লাগাতার চাপ দিয়ে চলেছে বিএনপি-সহ একাধিক দল। কবে দেশ নির্বাচিত সরকার পাবে তা জানতে চেয়েছিলেন  ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিরা। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ‘সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিতসংখ্যক সংস্কার চায়, তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কারপ্রক্রিয়ার প্রয়োজন হয়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনও কারণ নেই। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

 

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের