ইডেন ফেরত জনতার জন্য সুখবর!আইপিএলের ম্যাচের সময় চলবে ২৩টি বাস

Share:

নিজস্ব প্রতিনিধি :আইপিএলের ম্যাচের আবহে সুখবর শোনাল রাজ্য পরিবহন দফতর। ম্যাচ দেখে বাড়ি ফিরতে যাতে ক্রিকেটপ্রেমীদের অসুবিধা না হয় সেইকথা মাথায় রেখে শহরের নানা দিকে ছুটবে অতিরিক্ত ২৩ টি বাস। ইডেন থেকে সবরকমের সুবিধে পাবেন যাত্রীরা।

এবারের আইপিএলে সাতটি ম্যাচ খেলা হবে ইডেনে।প্রত্যেক দিনই রয়েছে বিশেষ বাসের সুবিধা।বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে এসপ্ল্যানেড থেকে।২২ মার্চ শনিবার, ৩ এপ্রিল বৃহস্পতিবার, ২১ এপ্রিল সোমবার, ২৬ এপ্রিল শনিবার, ৭মে বুধবার নাইটদের ম্যাচ রয়েছে।সেদিনও মিলবে বিশেষ বাস। ২৩মে কোয়ালিফায়ার এবং ২৫মে ফাইনালের দিনও বিশেষ বাসের ব্যবস্থা থাকছে।খেলা শেষ হওয়ার পরেই বাসগুলি ছাড়বে ইডেনের লাগোয়া এলাকা থেকে।এই বাসের যে ভাড়ার তালিকা রয়েছে সেই অনুযায়ী ভাড়া দিতে হবে যাত্রীদের।

শহরের বিভিন্ন দিকে ছুটবে অতিরিক্ত বাসগুলি।প্রায় ২৩টি বাসের ব্যবস্থা থাকবে এসপ্ল্যানেড থেকে।এই বাস গুলি ঠাকুরপুকুর, নিউটাউন, ডানলপ, বালিগঞ্জ, গড়িয়া, হাওড়া, এয়ারপোর্ট, বারাসাত, নীলগঞ্জ, কামালগাজি, হরিদেবপুর, মন্দিরতলা, টিকিয়াপাড়া, টালিগঞ্জ, বেলেঘাটার মতো একাধিক এলাকায় যাবে। যাত্রীরা নিজের বাড়ির কাছে নেমে যেতে পারবে।

উল্লেখ্য,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগ(আইপিএল)শুরু। ২০২৪ সালে আইপিএলের ঠিক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল।এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে শুরু আইপিএল।আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সব থেকে দামি ও অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলতি মরশুমের প্রথম ম্যাচই রয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।ওই ম্যাচের দিন থেকেই চলবে বিশেষ বাস পরিষেবা। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার