লজ্জা! বাংলাদেশে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাকড়াও ভারতীয় ইঞ্জিনিয়র

Share:

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশের কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ভারতের নাগরিক। অভিযুক্তের নাম তাজিনদার সিং, বয়স ৫০ বছর।বৃহস্পতিবার সকালে তাকে দেশটির উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ আটক করে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ধৃত তাজিনদার সিং পেশায় একজন কারখানায় প্রকৌশলী। তাঁর বাড়ি পাঞ্জাবের লুধিয়ানা শহরে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৯ বছর বয়সী নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালিয়েছিলেন তিনি।

এই নিয়ে দেশটির দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত শীর্ষ এক কর্মকর্তা জানান, মহিলা ও শিশু নির্যাতন দমন আইনে ভারতের ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি পেতে হবে অপরাধীকে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।

বাংলাদেশ পুলিশ আরও জানিয়েছে বৃহস্পতিবার সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার।পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। এরপর তাজিনদারকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি তাজিনদার সিং দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চাকরি করতেন।সিংগুলায় তার ভাড়া বাড়ি রয়েছে।

উল্লেখ্য,বর্তমানে মোল্লা ইউনূসের জমানায় যে হারে বাংলাদেশ জুড়ে ধর্ষণের ঘটনা ঘটেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।জানা গিয়েছে গত দুই দিনে ২টি দলবদ্ধ ধর্ষণ ও ১৪টি ধর্ষণের খবর সামনে এসেছে। তারা বলেছে, এই দুই দিনে চারটি ধর্ষণচেষ্টার খবরও প্রকাশিত হয়েছে। সম্প্রতি দেশটিতে ধর্ষণের পর একজন গৃহবধূকে হত্যার খবরও পাওয়া গেছে। ইউনূস সরকারের জমানায় যে হারে দেশটিতে লুঠ,খুন,চুরির ঘটনা বেড়েছে তাতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধর্ষণচেষ্টা রুখতে, মহিলাদের সুরক্ষার জন্য এখনও পর্যন্ত কোন উদ্যোগও নেয় নি ইউনূস সরকার। 

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার