ট্রেনে চেপে দর্শন করুন সাত জ্যোতির্লিঙ্গ, EMI তে টাকা শোধ করার সুযোগ দিচ্ছে IRCTC

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য ট্রেন থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত বিভিন্ন প্যাকেজ প্রদান করে। এখন IRCTC ট্রেনের মাধ্যমে ৭টি জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের জন্য ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে। সেই সঙ্গে দিচ্ছে এক দারুণ অফার। এই প্যাকেজে ঘুরতে যাওয়ার খরচ ভ্রমণার্থীরা EMI এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

আইআরসিটিসি ভারত গৌরব ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য ট্যুর প্যাকেজ পরিচালনা করছে। এবার তারা ৭টি জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের জন্য একটি ট্যুর প্যাকেজ পরিচালনা করছে যা ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এই ট্যুর প্যাকেজটি ১১ রাত ১২ দিনের জন্য আয়োজিত হবে।

এই ট্যুর প্যাকেজের আওতায় ভ্রমণার্থীরা উজ্জয়িনীর মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, গুজরাটের সোমনাথ ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাসিকের দ্বারকাধিশ মন্দির, ভেট দ্বারকা ও সিগনেচার ব্রিজ, নাসিকের ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, পঞ্চবতী ও কালারাম মন্দির, পুনের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর এবং স্থানীয় মন্দিরে তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হবে। এই ট্রেনের সুবিধা ঋষিকেশ, হরিদ্বার, মোরাদাবাদ, বেরিলি, শাহজাহানপুর, হরদই, লখনউ, কানপুর, ওরাই, ঝাঁসি, ললিতপুর থেকে যাওয়া যাবে।

এই ভ্রমণের কম্ফোর্ট শ্রেণিরর প্যাকেজে ডিলাক্স হোটেলে এসি রুম এবং অন্যান্য সুযোগ-সুবিধা থাকছে। ১১ রাত ১২ দিন ভ্রমণে খরচ পড়বে জন প্রতি ৫২,২০০ টাকা। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির প্যাকেজে বাজেট হোটেলগুলিতে এসি রুমের পাশাপাশি অন্যান্য পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে, যার খরচ হবে জনপ্রতি ৩৯,৫৫০ টাকা। নন-এসি রুম সহ স্লিপার ক্যাটাগরির প্যাকেজে একজনকে দিতে হবে ২৩২০০ টাকা।

ভ্রমণার্থীরা এই ট্যুর প্যাকেজের খরচ EMI-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। মানুষের সুবিধার্থে আইআরসিটিসি বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে প্রতি মাসে ৮১৬ টাকার অত্যন্ত স্বল্পমূল্যের ইএমআই পেমেন্টের ব্যবস্থা করছে। এর উদ্দেশ্য হল নিম্ন আয়ের শ্রেণির মানুষরাও যাতে এই সুবিধা লাভ করতে পারেন। আইআরসিটিস’র এই প্যাকেজে LTC –এর সুবিধাও পাওয়া যাবে।

প্যাকেজের বুকিং আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে করা হবে। বুকিংয়ের জন্য, লখনউয়ের গোমতী নগরের পর্যটন ভবনে অবস্থিত আইআরসিটিসি অফিসে যেতে পারেন অথবা আইআরসিটিসি ওয়েবসাইট www.irctctourism.com থেকে অনলাইনেও বুকিং করতে পারেন। আগ্রহী যাত্রীরা 8287930199, 9236391908, 9236391910, 9417105544, 7302821864 মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২