বাবা রাজ বব্বরের সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা প্রতীকের

পরিবর্তনের কিছুই নেই। কারণ সে আমার জীবনে কখনই ছিল না। আমি জানি না আমার বিয়েতে তাঁকে নিমন্ত্রণ করা বা না করা নিয়ে এখন কেন প্রশ্ন উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া বন্দোপাধ্যায়কে বিয়ে করছেন অভিনেতা প্রতীক বব্বর। কিন্তু বিয়েতে বাবা রাজ বব্বর এবং সৎ-ভাইদের নিমন্ত্রণ করেন নি। সেই নিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন প্রতীক বব্বর। মুম্বইয়ে প্রয়াত মা স্মিতা পাতিলের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সান্নিধ্যে প্রিয়াকে বিয়ে করেন প্রতীক বব্বর।তবে বাবা রাজ বব্বরকে আমন্ত্রণ জানাননি বলে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রতীককে। আসলে রাজ বব্বরের সঙ্গে সম্পর্ক ভাল নেই প্রতীকের প্রথম স্ত্রী থাকতেই স্মিতা পাতিলকে ভালবেসে বিয়ে করেছিলেন রাজ বব্বর। সেই ঘরেই প্রতীকের জন্ম। তবে প্রতীকের সঙ্গে রাজ বব্বরের সম্পর্ক ভাল নেই, তাই হয়তো বিয়েতে তিনি বাবাকে আমন্ত্রণ জানাননি। এত আলোচনা-সমালোচনার পর অবশেষে এই বিষয়ে মুখ খুললেন প্রতীক। তিনি বললেন, যখন ৩০ বছর ধরে একা বড় হয়েছি। তখন তো কেউ জিজ্ঞাসা করেননি। তাহলে আজ কেন প্রশ্ন করা হচ্ছে?

এরপর সংবাদ সাক্ষাৎকারে প্রতীকের বউ প্রিয়া বলেন, ‘আমরা চিন্তামুক্ত ছিলাম। পুরোটাই গোলমাল ছিল। প্রতীক যদি চুপ থাকে। তাহলে আমিও চুপ। আমরা এই বিষয়ে কোনও কথা বলবল না। আমার বাবা-মা কানাডা এখানে এসেছেন। সে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। প্রতীকের মাসিরা তাঁকে বড় করেছেন। আমাদের প্রিয়জনেরা সবাই সেখানে ছিল।’ এরপর প্রতীকের বলেন, ‘আমি খুশি যে আমার কাছে এখন কিছুই গুরুত্বপূর্ণ নয়। তবে ওই জিনিসগুলি আমাদের জীবনে প্রভাব ফেলতে পারেনি।’ এরপর রাজ বব্বরের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে প্রতীক জানান, তিনি তাঁর বাবা রাজ বব্বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি কেবল মা স্মিতা পাতিলের নামেই পরিচিত হতে চান।

এরপর প্রতীক বলেন, ‘পরিবর্তনের কিছুই নেই। কারণ সে আমার জীবনে কখনই ছিল না। আমি জানি না আমার বিয়েতে তাঁকে নিমন্ত্রণ করা বা না করা নিয়ে এখন কেন প্রশ্ন উঠছে। যখন সে আমার জীবনে কখনও ছিল না। তখন তো কেউ আমায় প্রশ্ন করেননি।তবে এখন কেন? আমি শুধু তাই করতে চাই, যা আমাকে খুশি করে। আমি জানিনা এই ঘটনা আমার কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে? এর ফলাফল কী হবে? আমি শুধু আমার প্রিয়জনদের খুশি করতে চাই। আমি শুধুমাত্র আমার মা স্মিতা এবং তাঁর উত্তরাধিকারিকে বাঁচিয়ে রাখতে চাই। আমি সেই ঐতিহ্যকে কলঙ্কিত করতে চাইনা। আমি আমার বাবার মতো নই বরং মায়ের মতো হওয়ার চেষ্টা করছি। এটা আমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা।’

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি