গুরুতর অসুস্থ মা, শুটিং থামিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন জ্যাকলিন ফার্নান্দেজ

গুরুতর অসুস্থ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। জরুরী চিকিৎসার কারণে অভিনেত্রীর মাকে এই মূহুর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে শুটিং বন্ধ করে হাসপাতালে ছুটে গিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সোমবার সেলিব্রিটি পাপারাজ্জি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। এবং ক্যাপশনে লিখেছেন, “জ্যাকলিন ফার্নান্দেজের মা আইসিইউতে ভর্তি। খবরটি সত্যিই হৃদয় বিদারক। পরিবার সর্বদাই সবার আগে আসে। তাই অভিনেত্রী জ্যাকলিনও তাড়াহুড়ো হাসপাতালে এসেছেন। এই কঠিন সময়ে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শুধু অভিনেত্রী জ্যাকলিন নয়, তাঁর পরিবারের সদস্যদেরও হাসপাতালে যেতে দেখা গিয়েছে। সূত্রের খবর, এমন কঠিন পরিস্থিতিতে মায়ের কাছাকাছি থাকার জন্যে জ্যাকলিন সমস্ত কাজ বন্ধ রেখেছেন। জ্যাকলিনের মা, কিম মানামায় তাঁর স্বামী এলরয় ফার্নান্দেজের সঙ্গে থাকেন। কিন্তু আচমকাই তাঁর শারীরিক জটিলতার জন্যে তাঁকে মুম্বইতে আনা হয়েছে। এবং লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে জ্যাকলিনের মা এর আগেও অসুস্থ হয়েছিলেন। ২০২০ সালে, অভিনেত্রীর মা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তখন তাঁকে বাহরাইনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

 

কাজের ক্ষেত্রে, জ্যাকলিনকে শেষ দেখা গিয়েছিল, থ্রিলার ছবি ফতেহ-এ, যেখানে সোনু সুদ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছিলেন, নাসিরুদ্দিন শাহ, জ্যাকলিন ফার্নান্দেজ, বিজয় রাজ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।এরপর, অভিনেত্রীকে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে, যেখানে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, পরেশ রাওয়াল, তুষার কাপুর, শ্রেয়স তালপাদে, জনি লিভার, রাজপাল যাদব, কিকু শারদা, দালের মেহেন্দি, মিকা সিং-সহ আরও অনেকে অভিনয় করবেন। পরিচালক আহমেদ খান পরিচালিত এই ছবিটির সহযোগী হলেন জ্যোতি দেশপাণ্ডে এবং ফিরোজ এ নাদিয়াদওয়ালা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি