‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’,মৃত্যুর মুখ থেকে পোস্ট তামিমের

Share:

নিজস্ব প্রতিনিধি : হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম। তবে বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালের বিছনায় শুয়ে এবার আবেগ ঘন অনুভূতি শেয়ার করলেন তিনি। লিখলেন, ‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’। পাশাপাশি বিপদের সময় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে তামিম লেখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে, কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটা আমরা বার বার ভুলে যাই। গতকাল দিন শুরু করার সময় কি আমি জানতাম না আমার সঙ্গে এমনটা হবে। বর্তমানে লড়াই চালিয়ে যাচ্ছি আমি। জানি না আগামীকাল কী হবে।জীবনের কঠিন সময়ে পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছি, যাদের আপ্রাণ চেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

উল্লেখ্য,সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল।জরুরি অবস্থায় তাকে বাংলাদেশের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হার্টে রিং পরানো হয়।হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন। তবে চিকিৎসকেরা আগেই জানিয়েছিল পুরোপুরি বিপদ মুক্ত নন তিনি।মঙ্গলবার(২৫ মার্চ)তামিমের ফের স্বাস্থ্য আপডেট দিলেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে খবর, তামিমের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভাল।তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে। তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের