বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছো দ্রৌপদী মুর্মু ও মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কার্যত তলানিতে এসে দাঁড়িয়েছে।তা সত্বেও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনেই দুই দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সুসম্পর্ক বজায় রাখার জন্য পারস্পারিক সমঝোতার ভিত্তিতে কাজের উপরে জোর দিয়েছেন।  

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’ দুই দেশের মধ্যে যে বহুমুখী সম্পর্ক তা স্মরণ করিয়ে দিয়ে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমুখী। আমাদের সহযোগিতার মধ্যে রয়েছে বাণিজ্য, বহুমুখী সংযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষে সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্র। ভারতের প্রথমে পড়শি নীতি ও এসএজিএআর (অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা ও প্রবৃদ্ধি) মতবাদ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে।

অন্যদিকে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে, যা বিভিন্ন ক্ষেত্রেই বিকশিত হয়েছে। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে এই অংশীদারিত্বকে আমরা এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন