‘কৃষ-৪’ দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হৃত্বিকের, ছবি প্রযোজনার দায়িত্বে কারা?

জল্পনার অবসান! তৈরি হচ্ছে 'কৃষ ৪'। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির নির্মাতা। তবে এখানেই রয়েছে টুইস্ট! এবার আর পরিচালনার দায়িত্বে থাকছেন না রাকেশ রোশন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনার অবসান! তৈরি হচ্ছে ‘কৃষ ৪’। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির নির্মাতা। তবে এখানেই রয়েছে টুইস্ট! এবার আর পরিচালনার দায়িত্বে থাকছেন না রাকেশ রোশন। তাহলে ছবির পরিচালক কে, সেটাই হয়তো ভাবছেন? ‘কৃষ ৪’ পরিচালনা করবেন হৃতিক রোশন। হ্যাঁ, এই ছবির মাধ্যমে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন হৃতিক রোশন। না চমক এখানেই শেষ নয়, ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন রাকেশ রোশন এবং যশরাজ ফিল্মের অধিকর্তা আদিত্য চোপড়া। সুতরাং বিগ বাজেটে তৈরি হতে চলেছে কৃষ ৪। গতবছরই পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেছেন কৃষ সিরিজের পরিচালক রাকেশ রোশন। সুতরাং কৃষ 4 আদেউ তৈরি হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল ভক্তদের।

অবশেষে জল্পনার অবসান ছবিটি তৈরি হচ্ছে, এবং ছবির পরিচালক হচ্ছেন নায়ক হৃতিক রোশন এবং প্রযোজক হচ্ছেন রাকেশ রোশন। ২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় ‘কৃষ’ সিরিজের প্রথম ছবি ‘কোই…মিল গ্যায়া’ রিলিজ করেছিল। ছবিতে জুটি বেঁধেছিলেন হৃতিক রোশন এবং প্রীতি জিনটা। ছবির বিশেষ আকর্ষণ ছিল, ভিনগ্রহের প্রাণী যাদুর উপস্থিতি। বক্সঅফিসে রীতিমতো সুনামি ফেলেছিল এই ছবি। এরপর কৃষ সিরিজের আরও দুটি ছবি রিলিজ হয়, যাতে সুপারহিরোর অবতারে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সবকটি ছবিই বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। কিন্তু এবার হৃতিক রোশনের পরিচালনায় তৈরি হতে চলেছে ‘কৃষ ৪’।

 

 

View this post on Instagram

 

A post shared by Rakesh Roshan (@rakesh_roshan9)

শুক্রবার রাকেশ রোশন তাঁর ছেলের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “দুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার ২৫ বছর পর তোমাকে একজন পরিচালক হিসেবে লঞ্চ করছি। আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি #কৃষ ৪ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে শুভকামনা এবং আশীর্বাদ। এই নতুন অবতারে তোমার সাফল্য কামনা করি!” হৃতিকের বান্ধবী, অভিনেতা সাবা আজাদ পোস্টের নীচে হৃদয়ের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। কৃষ 3 রিলিজ করেছিল ২০১৩ সালে। এরপর কেটে গিয়েছে ১২ বছর। কৃষ ৪-এর জন্যে বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ! হৃতিক সবসময়ই কৃষ ফ্র্যাঞ্চাইজির শিরোনাম হয়েছেন, এবর দেখার বিষয় হল, পরিচালক হিসেবে তিনি কতটা সফলতা পাবেন! আর ছবির প্রধান ভূমিকায় কাকে দেখা যাবে! ছবিটির কাস্ট এবং কলাকুশলীরা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি