এবার ৪,২০০ কোটি আর্থিক কেলেঙ্কারির তদন্তে অমর পট্টনায়েক, প্রকাশ্যে ‘Raid 2’-এর টিজার

এবার তাঁর ৭৪তম অভিযান হল, ৪২০০ কোটি টাকার একটি বিস্ময়কর আর্থিক কেলেঙ্কারিকে নস্যাৎ করা। টিজারটি চমকে মোড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ! অবশেষে মুক্তি পেল অজয় দেবগনের বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘রেইড ২’- এর টিজার। ছবিতে অজয় ​​দেবগণ নির্ভীক এবং অদম্য আইআরএস অফিসার অময় পট্টনায়েকের ভূমিকায় পুনরায় ফিরে আসবেন। এবার তাঁর ৭৪তম অভিযান হল, ৪২০০ কোটি টাকার একটি বিস্ময়কর আর্থিক কেলেঙ্কারিকে নস্যাৎ করা। টিজারটি চমকে মোড়া। তীব্র অ্যাকশন এবং সাসপেন্সে ভরপুর এই টিজারে অভিনেতা রীতেশ দেশমুখকেও দেখা গিয়েছে। যিনি শক্তিশালী রাজনীতিকের চরিত্রে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন। টিজারে অজয় ​​দেবগনের অদম্য সাহস এবং রীতেশের রাজনৈতিকভাবে প্রভাবশালী চরিত্রের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ইঙ্গিত দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করে অজয় দেবগন লিখেছেন, “৭৪ রেইড, ৪২০০ কোটি টাকা। এবার বাজি হবে সবথেকে বড়। Raid2 টিজার এখনই মুক্তি পাচ্ছে! ১ মে, ২০২৫-এ ছবিটি আপনার নিকটবর্তী সিনেমা হলে মুক্তি পাবে।” ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার প্রযোজিত, এবং প্যানোরামা স্টুডিওর সহযোগিতায় গুলশান কুমার এবং টি-সিরিজ দ্বারা সমর্থিত। রাজ কুমার গুপ্ত পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর, রজত কাপুর, সৌরভ শুক্লা, সুপ্রিয়া পাঠক এবং অমিত সিয়াল।

 

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

অতীতের মতোই ‘রেইড ২’-তেও উচ্চ-প্রোফাইল আয়কর কার্যক্রমের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। ছবিতে আর্থিক জালিয়াতি এবং বৃহৎ আকারের দুর্নীতির পর্দা কীভাবে ফাঁস করবে আয়কর দফতর, তা দেখানো হবে। ছবির প্রথম সংস্করণটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এবং বক্সঅফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছিল। ছবির মনোমুগ্ধকর কাহিনী এবং অজয় ​​দেবগনের দৃঢ়চেতা অফিসারের ভূমিকায় অভিনয়, ব্যাপক প্রশংসিত হয়েছিল। তবে প্রথম ছবিতে অজয় দেবগনের বিপরীতে ইলিয়ানা ডি’ক্রুজ অভিনয় করেছিলেন, কিন্তু Raid 2-তে স্থলাভিষিক্ত হয়ে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন বাণী কাপুর।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি