মুখ মিষ্টি করবেন? ঈদ উপলক্ষ্য়ে বানিয়ে নিন সুস্বাদু এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল ইসলাম ধর্মালম্বীদের জন্য পবিত্র উৎসব।কথায় আছে ধর্ম যার যার। উৎসব সবার। বাঙালিদের উৎসব মানেই মিষ্টিমুখ। আর মিষ্টি মানেই এক বাটি পায়েস। পায়েসের মধ্যেই অমৃত সুখ খুঁজে পাই বাঙালি। বাড়িতে বানানো রকমারি মিষ্টি খুবই পছন্দ করেন সকলে।তবে আজ না হয় মিষ্টি মুখ করেই ফেলুন।কম সময়ে কী ভাবে ঘন পায়েস হবে, জেনে নিন।

উপকরণ: গোবিন্দভোগ চাল ৬০ গ্রাম, ২ লিটার দুধ, ১ কাপ চিনি, গুড়, ১০০ গ্রাম গুঁড়ো দুধ, ৬টি এলাচ, ২টি তেজপাতা, কাজু-কিশমিশ ও ঘি

প্রণালী: গোবিন্দভোগ চাল প্রথমে ভাল করে ধুয়ে নিন।এরপর তাতে ঘি মাখিয়ে একটি পাত্রে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এবার কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে গরম করে নিন। তাতে কাজু-কিশমিশ দিয়ে হালকা করে নেড়ে নিন।

এবার একটি পাত্রে দুধ গরম বসান।কিছু ক্ষণ অন্তর দুধ নাড়তে থাকুন।দুধ যত ঘন হবে, পায়েসের স্বাদ ততই বাড়বে। দুধ কিছুটা ঘন হলে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে দিন। তা হলে বাকি দুধ ঘন হতে কম সময় নেবে। রান্নার সময়ও কম হবে।আবার স্বাদও হবে ভাল। গুঁড়ো দুধ ভাল ভাবে মিশে গেলে ধুয়ে রাখা চাল দিয়ে দিন দুধের মধ্যে।

দুধ ফুটতে থাকলে তার মধ্যেই দিয়ে দিন ঘি মাখানো তেজপাতা আর সঙ্গে কাজু-কিশমিশ।সঙ্গে কয়েক দানা এলাচ থেঁতো করে দিয়ে দেবেন।মিনিট কুড়ির মধ্যে দুধ আরও ঘন হয়ে যাবে। সেদ্ধ হয়ে আসবে চালও। এই সময়ে গুড় আর চিনি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন যেন তলা পুড়ে না যায়। মিনিট চারেক নাড়াচাড়া করে নিতে পারলেই রেডি।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে