আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদেও গাজায় অব্যাহত ইজরায়েলি হামলা, মৃত ৮০

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের দিনেও গাজায় বিরাম নেই ইজরায়েলি বর্বরতার। গাজা ভূখন্ডে নতুন করে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৮০ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন বহু। নতুন করে ৮০ জনের মৃত্যুতে অবরুদ্ধ গাজা ভূখন্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার ৩৫০ জন। মাঝে ২ মাস গাজায় সাময়িক শান্তি বজায় থাকলেও গত ১৮ মার্চ থেকে ফের অশান্তি শুরু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ঈদের প্রথম দিন গত রোববার ৫৩ জন নিহতকে গাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২দিনে প্রায় ৩০৫ জন আহত হয়েছেন। এর ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। হামলা জারি থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর আমেরিকার চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইজরায়েল। তারপর থেকে প্রায় দু’মাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইজরায়েল। গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ