ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া ঋষভ পন্থরা

Share:

নিজস্ব প্রতিনিধি: লিগ টেবিল তালিকায় এক দল ছয় নম্বরে। অন্য দল এক ধাপ নিচে অর্থা‍ৎ সাত নম্বরে। দুই দলই তিনটি করে ম্যাঢ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। এক দলের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। অন্য দলের লক্ষ্য জয়ের সরণিতে ফেরা। দুই ভিন লক্ষ্য নিয়েই আজ শুক্রবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস।

চলতি আইপিএলে খুব একটা ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে শেষ ম্যাচে হার্দিক পাণ্ড্যরা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন বটে, কিন্তু আহামরি পারফরম্যান্স ছিল না। ব্যাট হাতে রোহিত শর্মা থেকে সূর্যকুমার যাদবরা জ্বলে উঠতে পারেননি। কলকাতার বিরুদ্ধে রান পেয়েছেন রায়ান রিকেলটন। তবে তিলক বর্মা-নমন ধীররা। আগের ম্যাচে অশ্বীন কুমার  আগুন ঝরিয়ে কলকাতাকে নাকানিচোবানি খাইয়েছে। কিন্তু মিচেল সান্তনার-দীপক চহার-ট্রেন্ট বোল্টরা বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। আজকের ম্যাচে মুম্বইয়ের ব্যাটার-বোলাররা ফর্মে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালাবে বলে অনেকেই আশাবাদী।

উল্টোদিকে লখনউ সুপার জায়ান্টসের ধারাবাহিকতা বলে কিছু নই। হায়দরাবাদকে হারানোর পর আগের ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরেছে। চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় তথা লখনউ অধিনায়ক ঋষভ পন্থ তিন ম্যাচে মাত্র ১৭ রান করে দলের বোঝা হয়ে উঠেছেন। ওপেনার আইডেন মার্করামও ছন্দে নই। তবে নিকোলাস পুরান দারুন ছন্দে রয়েছেন। মিচেল মার্শও রানের মধ্যে রয়েছেন। যদিও আগের ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। লখনউয়ের বোলিং বিভাগও বেশ শক্তিশালী। শার্দূল ঠাকুর-দিগবেশ সিংহরা বিপক্ষের ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে সক্ষম হয়েছেন। যদিও তাদেরও তেমন ধারাবাহিকতা নেই। তবে আজ ঘরের মাঠে নিজেদের উজাড় করে দেবেন বলেই আশাবাদী অনেকে।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য হার্দিকদের তুলনায় অনেকটাই এগিয়ে ঋষভ পন্থরা। এখনও পর্যন্ত মোট ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে লখনউ জিতেছে পাঁচ বার। আর একবার জিতেছে মুম্বই। গত বছর দুইবার মুখোমুখি সাক্ষাতে জিতেছে লখনউ। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই ঘরের মাঠে নামবেন পন্থরা।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay