আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ রেকর্ড গড়ার হাতছানি পন্থের সামনে

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে তিনি সবচেয়ে দামী ক্রিকেটার। যদিও লখনউ সুপার জায়ান্টস (LSG) অধিনায়ক ঋষভ পন্থের পারফরম্যান্স শুধু হতাশাব্যঞ্জকই নয়, জঘন্যও। চলতি আইপিএলে এখনও পর্যন্ত প্রথম তিনটি ম্যাচে মাত্র ১৭ রান করেছেন তিনি। তাঁর মতো বিধ্বংসী ব্যাটসম্যানের জন্য যা হতাশাজনক। তবে আগামী ম্যাচে তার সামনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড গড়ার হাতছানি, যা তিনি গড়তে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে আজ শুক্রবারের ম্যাচে।

• ভারতের মাঠে ৩৫০টি চার মারার রেকর্ড
পন্থ যদি এই ম্যাচে ৮টি চার মারতে পারেন, তাহলে তিনি ভারতে অনুষ্ঠিত T20 ম্যাচে ৩৫০টি চার মারার কীর্তি গড়বেন। এই নজির গড়তে পারলে তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হবেন, যিনি এই মাইলফলক অর্জন করবেন। তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ও বোলারদের চাপে ফেলার দক্ষতা তাকে এই রেকর্ডের খুব কাছাকাছি নিয়ে গেছে। এখন দেখার বিষয়, মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ও স্পিনারদের বিরুদ্ধে তিনি কতটা ছন্দ খুঁজে পান।

• IPL-এ ৩০০টি চার
পন্থ যদি আর মাত্র ৪টি চার মারতে পারেন, তাহলে তিনি IPL ইতিহাসে ৩০০টি চার মারার এলিট ক্লাবে প্রবেশ করবেন। এই রেকর্ড তাকে শ্রেয়স আইয়ার-এর থেকেও এগিয়ে নিয়ে যাবে। পন্থ-এর বিশেষত্ব হল তার বিদ্ধংসী কিন্তু টেকনিক্যালি সঠিক ব্যাটিং। তিনি শট খেলার ক্ষেত্রে প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং এই ম্যাচে যদি নিজের ছন্দে ফিরতে পারেন, তাহলে এই রেকর্ড গড়া তার জন্য খুব একটা কঠিন হবে না।

• T20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৫০টি ডিসমিসাল
পন্থ শুধু ব্যাটিংয়েই নন, উইকেটের পিছনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে T20 ক্রিকেটে ৪৮টি ডিসমিসাল (ক্যাচ বা স্টাম্পিং) করেছেন। যদি তিনি এই ম্যাচে আর ২টি ডিসমিসাল করতে পারেন, তাহলে ৫০টি ডিসমিসালের ক্লাবে প্রবেশ করবেন। LSG-এর দলে বেশ কিছু ভালো স্পিনার রয়েছেন, যারা উইকেট তুলে নিতে পারেন, ফলে পন্থ-এর এই রেকর্ড গড়ার সম্ভাবনা প্রবল।
এবারের IPL-এ এখনো পর্যন্ত লখনউ সুপার জায়েন্টস ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি শুধু দল নয়, পন্থ-এর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচেই তিনি তার ফর্ম ফিরে পেতে পারেন এবং একাধিক রেকর্ড গড়তে পারেন।

 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ