Breaking: করোনা ঠেকাতে আগামী দু’মাস কোনও রাজনৈতিক সভা নয়: অভিষেক

রাজ্যে হু হু করে বাড়ছে করোনার গ্রাফ। এর মাঝেই কলকাতার সঙ্গেই সংক্রমণে পাল্লা দিচ্ছে দুই ২৪ পরগনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী দু’মাস কোনও রাজনৈতিক মিছিল নয়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হু হু করে বাড়ছে করোনার গ্রাফ। এর মাঝেই কলকাতার সঙ্গেই সংক্রমণে পাল্লা দিচ্ছে দুই ২৪ পরগনা। তাই শনিবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অফিসে করোনা নিয়ে রিভিউ বৈঠক করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষেই অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও রাজনৈতিক সমাবেশ করা যাবে না। বাজারে গেলে দুটি করে মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা রুখতে প্রতিটা পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হবে।’

করোনা রুখতে কঠোর হবে প্রশাসন স্পষ্ট জানিয়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেছেন, ‘করোনার বিধিনিষেধ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় স্থানে জমায়েত করা যাবে না। বাড়িতেই ছোট করে অনুষ্ঠান করুন। গঙ্গাসাগরের ক্ষেত্রে হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে সেই ভাবেই সবকিছু ব্যবস্থা করা হবে। আগামী সাতদিন সচেতনতা অভিযান চলবে। প্রতিদিন কোভিড সংক্রমণ বাড়ছে। তাই সাবধান থাকতে হবে। আমাদেরই লড়াই করতে হবে করোনার সঙ্গে। খুব শীঘ্রই ডক্টর অন হুইলস পরিষেবা চালু করছি।’

শনিবার দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। শনিবার দুপুর ১২ টায় আলিপুরে জেলাশাসকের দফতরে হয় এই বৈঠক। যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পি উল্গানাথন, জেলা পরিষদের সভাধিপতিরা, এছাড়াও পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বাছাই করা সদস্য ও বিধায়করা। জেলার পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও ছিলেন বলে জানা গিয়েছে।

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T