এবার হলিউডের অ্যাকশন মুভিতে রোনাল্ডো, ফুটবলের যাত্রা শেষ করলেন নাকি?

ফুটবল মাঠে তেজি ঘোড়ার দৌড় এবার হলিউড অ্যাকশন মুভিতে। ৪০ পেরিয়েও একের পর এক রেকর্ড ভেঙেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে তেজি ঘোড়ার দৌড় এবার হলিউড অ্যাকশন মুভিতে। ৪০ পেরিয়েও একের পর এক রেকর্ড ভেঙেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের সায়াহ্নে এসেও ফুটবলের প্রতি নিজের অদম্য ক্ষুধা ধরে রেখেছেন তিনি। তবে কেরিয়ারের শীর্ষে উঠে এখন নিজেকে অন্য ছকে বাঁধতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। নতুন জগতে পা রাখতে চলেছেন রোনাল্ডো। হলিউড চলচ্চিত্রের দুনিয়ায় নাম লিখিয়ে ভবিষ্যতের জন্যে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন তিনি। পর্তুগাল এবং সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে নিয়মিত গোল করেও মাঠের বাইরে একটি বিশাল সাম্রাজ্য গঠন করেছেন রোনাল্ডো। কারণ সম্প্রতি ‘Your Cristiano’ নামে একটি ইউটিউ চ্যানেল চালু করেছেন তিনি।

যা প্রকাশ্যে আসা মাত্রই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বাগিয়ে নিয়েছিল। ভুবনজয়ী এই তারকা এবার রূপালী পর্দায়। এবার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে হাত মেলালেন পাঁচবারের ডি’অর জয়ী এই তারকা। ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস’, ‘এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস’ এবং ‘কিংসম্যান’ সিরিজের মতো বহু জনপ্রিয় সিনেমার পরিচালক ভন। এবার তাঁর ছবিতেই কাজ করতে চলেছেন কিংবদন্তি রোনাল্ডো। বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছেন রোনাল্ডো। তিনি বিবৃতিতে লিখেছেন, ‘এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।’

অন্যদিকে, পরিচালক ম্যাথিউ ভন জানিয়েছেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠের অনবদ্য পারফরম্যান্স সম্বন্ধে আমার কখনও লিখতে পারতাম না। তবে আমরা অবশ্যই একসঙ্গে অনুপ্রেরণামূলক একটি চলচ্চিত্র বানাতে পারি, কেননা রোনাল্ডো নিজেই বাস্তবের একজন সুপারহিরো।’ এছাড়াও রোনাল্ডো ও ভন যৌথভাবে একটি চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও গঠন করেছেন। যার নাম ইউর-মার্ভ’। যেটি উন্নত প্রযুক্তি এবং ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি হয়েছে। যেটিতে খেলাধূলা এবং চলচ্চিত্রের এক অভাবনীয় মেলবন্ধন ঘটবে। ইতিমধ্যেই দুটি অ্যাকশন চলচ্চিত্রের কাজ সম্পন্ন করেছেন এই জুটি। এবার তৃতীয় ছবিতে হাত দিতে চলেছেন তাঁরা। এবার দেখার পালা, ফুটবল মাঠের পর এবার চলচ্চিত্র জগতেও কতটা সফল হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের