চরম আর্থিক সংকট! মেয়েকে নিয়ে মুম্বই ছাড়লেন সুস্মিতা সেনের ভাইয়ের বউ চারু

মুম্বই থেকে পাত্তারি গোটালেন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ চারু আসোপা। বিদেশে গিয়ে স্বপ্নের ব্যবসা শুরু করলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী চারু আসোপা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই থেকে পাত্তারি গোটালেন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ চারু আসোপা। বিদেশে গিয়ে স্বপ্নের ব্যবসা শুরু করলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী চারু আসোপা। দীর্ঘ আইনী লড়াইয়ের পর ২০২৩ সালে পাকাপাকিভাবে সুস্মিতা সেনের ভাইয়ের থেকে আলাদা হয়েছেন চারু আসোপা। যিনি “দেবন কে দেব… মহাদেব” ধারাবাহিকে রাজকুমারী রেবতীর ভূমিকায় সর্বাধিক পরিচিত। সম্প্রতি অভিনেত্রী তিন বছরের মেয়ে জিয়ানাকে নিয়ে মুম্বই ছেড়েছেন। তাঁর এখন পাকাপাকি ঠিকানা রাজস্থানের বিকানের। মুম্বইয়ে তাঁর কাজ জুটছিল না, তাই আর্থিক সংকট মোকাবেলা করা তাঁর পক্ষে ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়ে ছিল। তাই মেয়েকে নিয়ে মুম্বই ছাড়লেন চারু আসোপা।

রাজস্থানে গিয়ে অনলাইন পোশাক ব্যবসা শুরু করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, প্রায় এক মাস ধরে তিনি বিকানোরে তাঁর বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর জীবন যাত্রা খুবই কঠিন ছিল। মুম্বইয়ের মতো দাবি শহরে জীবনধারনের জন্যে প্রতি মাসে প্রায় ১-১.৫ লক্ষ টাকা খরচ হত তাঁর। যা তাঁর কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই মুম্বই ছাড়তে বাধ্য হলেন চারু। তাঁর কথায়, “মুম্বইতে শুটিং করার সময় জিয়ানাকে একা রাখতে হত। কিন্তু আমার আয়ার উপর ভরসা নেই। শুটিং সেরে বাড়ি ফিরে গিয়ে বাড়ির সমস্ত কাজ করতে হত। তাই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত আমি নিই নি। আর মেয়ের খরচ আমাকেই বহন করতে হবে। তাই মেয়ের উপর মনোযোগ দিতে সক্ষম হওয়ার জন্য আমি একটি অনলাইন পোশাক ব্যবসা শুরু করেছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Charu Asopa (@asopacharu)

তিনি আরও বলেন, “যখন নতুন কিছু শুরু করা যায়, তখন সকলেই সংগ্রাম করে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পোশাক ব্যবসায় পুরোপুরি আমি নিজেই করি, অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজ পাঠানো, স্টক আনা, সবটাই আমি নিজে করি। যখন আমি অভিনয়ের জন্য মুম্বইতে আসি, তখনও এটা সহজ ছিল না। নিজের জন্য একটি নাম তৈরি করতে আমার অনেক সংগ্রাম করতে হয়েছিল, আমি তা করতে পেরেছিলাম, তেমনি আমার বিশ্বাস এই ব্যবসাও আমি দাঁড় করাবো।” এরপর প্রাক্তন স্বামী রাজীব সেনের বিষয়ে চারু বলেন, “তিনি সর্বদা বিকানেরে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারেন। মুম্বই ছাড়ার আগে, আমি তাকে আমার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলাম। তবে বেশিদিন বাবা-মায়ের কাছে থাকবো না। শীঘ্রই বিকানেরে একটি বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে। তবে এমন নয় যে, আমি কোনও বড় প্রজেক্টের শুটিং করছিলাম। আমি জিয়ানার উপর মনোযোগ দিতে চাই বলে কোনও আর কোনও ডেইলি সোপে চুক্তিবদ্ধ হইনি। আর যাই হোক, আমি এখান থেকে ডিজিটাল কন্টেন্টের শুটিং করতে পারি। যদি আমাকে কোনও শুটিংয়ের জন্য ভ্রমণ করতে হয়, তাহলে আমি জিয়ানাকে তার দাদা-দাদির কাছে রেখে যেতে পারি নিশ্চিন্তে।” চারু এবং রাজীব প্রায়শই তাদের অশান্ত দাম্পত্য জীবনের জন্য সংবাদের শিরোনামে আসতেন। চারু রাজীবের বিরুদ্ধে মানসিক অত্যাচার, পরকীয়া সম্পর্কের একাধিক অভিযোগ এনেছিলেন। ২০১৯ সালে তারা বিয়ে করেন এবং ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩