করোনা রুখতে মন্দির প্রাঙ্গনেই কোভিড টেস্ট ক্যাম্প

করোনা রুখতে মন্দির চত্বরে বসলো কোভিড টেস্ট ক্যাম্প। জলপাইগুড়ি শহরে করোনার সংক্রমণ উর্দ্ধমুখি

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা রুখতে মন্দির চত্বরে বসলো কোভিড টেস্ট ক্যাম্প। জলপাইগুড়ি শহরে করোনার সংক্রমণ উর্দ্ধমুখি। শহরের ২৫ টি ওয়ার্ডে গতকাল ৩০ জন মানুষের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। গত এক সপ্তাহে শহরে শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। তাই প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় কোভিড টেস্ট ক্যাম্পের আয়োজন করে চলেছে। শনিবারও তার ব্যতিক্রম হয়নি।

শনিবার জলপাইগুড়ি শহরে পান্ডাপাড়া বৌ বাজার এলাকায় অভিযান শুরু করে পুলিশ ও প্রশাসন। মাস্ক ছাড়া বাজারে আসা বাসিন্দাদের ধরপাকড় শুরু করে।
বেহাই পায়নি মাস্ক নেই এই ধরণের পথ চলতি বাসিন্দাদেরও। তাদেরও ধরে সোজা নিয়ে যাওয়া হয় পান্ডাপাড়া বৌ বাজার সংলগ্ন কালী মন্দিরে বসা করোনা পরীক্ষা শিবিরে। সেখানে তাদের র‍্যাট টেস্ট করানো হয়। তবে স্বস্তির খবর এদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

ঘটনায় পৌঁছে প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার বলেন, আমরা এই ধরনের কোভিড টেস্ট ক্যাম্প করার মূল উদ্দেশ্য মানুষকে করোনা বিধি সম্পর্কে সচেতন করা। আজ আমরা বৌ বাজার কালী মন্দির চত্তরে ক্যাম্পের আয়োজন করেছিলাম। এখানে ৬৪ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে কারোরই পজিটিভ রিপোর্ট আসেনি। ক্যাম্প শেষ হয়ে যাবার পর আমরা মন্দির স্যানেটাইজ করে দিয়েছি।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২