চকোলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১৭ বছরের কিশোর

কিশোরগঞ্জের ভৈরবে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ (Rape)। ঘটনায় আটক ১৩ বছরের এক কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশঃ কিশোরগঞ্জের ভৈরবে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ (Rape)। ঘটনায় আটক ১৩ বছরের এক কিশোর। জানা গিয়েছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়ট নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। ঘটনাটি ঘটেছে, গত ৯ এপ্রিল বুধবার কিশোরগঞ্জের ভৈরবে।

শিশুটির মা বিষয়টি টের পেয়ে রাত দেড়টার সময় শিশুকে নিয়ে উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে যান। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এরপরেই শিশুটির মা পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার মধ্যরাতে তাঁরা বিষয়টি জানতে পারেন। এরপরেই একদল পুলিশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে গিয়ে তাঁরা শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষার জন্যে কিশোরগঞ্জের সদর হাসপাতালে পাঠান।

চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পাকার মাথা এলাকায় পুলিশ অভিযান শুরু করেন। সেই সময়ে কিছু স্থানীয় বাসিন্দা কয়েকটি কিশোরের ছবি তুলে ভুক্তভোগী শিশুকে দেখালে সে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। এলাকার একাধিক ছেলের ছবি দেখালেও সে অভিযুক্তকে দেখিয়ে দেয়। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। অভিযুক্ত কিশোরের বয়স ১৮ বছরের নিচে। তাই তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে। তবে কিভাবে সে এমন কুকীর্তি করল, তা এখনও জানা যায়নি।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের